মোটরসাইকেলের ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা বাড়াল বিআরটিএ

প্রথম পাতা » জাতীয় » মোটরসাইকেলের ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা বাড়াল বিআরটিএ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬



বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) মোটরসাইকেলের সামনের অংশে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা আবারও বৃদ্ধি করেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মোটরসাইকেল মালিকেরা এখন ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত এই নম্বরপ্লেট সংযোজনের সুযোগ পাবেন। এর আগে এই সময়সীমা ১৫ নভেম্বর পর্যন্ত নির্ধারিত ছিল।

বিআরটিএর ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, বিপুলসংখ্যক মোটরসাইকেলে নির্ধারিত সময়ের মধ্যে নম্বরপ্লেট সংযোজনের বাস্তবতা বিবেচনায় নিয়ে এই সময়সীমা বাড়ানো হয়েছে।

সড়ক পরিবহন আইন, ২০১৮ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ অনুযায়ী, মোটরসাইকেলের পেছনে কর্তৃপক্ষের অনুমোদিত আরএফআইডিসহ উন্নতমানের রেট্রো-রিফ্লেক্টিভ ধাতব নম্বরপ্লেট ব্যবহারের পাশাপাশি সামনের অংশেও নিবন্ধন নম্বর প্রদর্শন করা বাধ্যতামূলক। মালিকদের নিজস্ব ব্যবস্থাপনায় নির্ধারিত মাপ ও নকশা অনুসরণ করে এই ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজন করতে হবে।

বাংলাদেশ সময়: ১১:১৯:৪৯   ১৫ বার পঠিত   #  #  #  #  #




জাতীয়’র আরও খবর


মোটরসাইকেলের ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা বাড়াল বিআরটিএ
চুক্তিভিত্তিক সরকারি কর্মচারীদের বেতন নতুন পে স্কেলে নির্ধারণের প্রজ্ঞাপন জারি
প্রাইজবন্ডের ১২৫তম ড্র ১ নভেম্বর
আসামি হাজিরায় ডিজিটাল ব্যবস্থা চালুর কাজ চলছে: আইনমন্ত্রী
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ আজ
বিশ্ববিদ্যালয়গুলোকে দক্ষ জনশক্তি তৈরিতে গুরুত্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির
দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম
ঢাকা-কক্সবাজার রুটে নতুন ট্রেনের ভাড়া নির্ধারণ
বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার প্রত্যাশা স্বরাষ্ট্রমন্ত্রীর
‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের নিন্দা-ক্ষোভ, প্রত্যাহারের দাবি

Law News24.com News Archive

আর্কাইভ