চুক্তিভিত্তিক সরকারি কর্মচারীদের বেতন নতুন পে স্কেলে নির্ধারণের প্রজ্ঞাপন জারি

প্রথম পাতা » জাতীয় » চুক্তিভিত্তিক সরকারি কর্মচারীদের বেতন নতুন পে স্কেলে নির্ধারণের প্রজ্ঞাপন জারি
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬



জাতীয় বেতন স্কেল–২০২৬ অনুযায়ী চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া সরকারি কর্মচারীদের বেতন–ভাতা নির্ধারণের বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ প্রজ্ঞাপন জারি করেছে। বুধবার (২৮ অক্টোবর ২০২৬) জারি করা এই প্রজ্ঞাপনে ২০২৬ সালের ১ জুলাই থেকে নতুন বেতন স্কেল কার্যকরের পর চুক্তিভিত্তিক নিয়োজিত কর্মচারীদের বেতন নির্ধারণ, প্রযোজ্য ভাতা ও পেনশন–সংক্রান্ত শর্তাবলি উল্লেখ করা হয়েছে।

সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসহ প্রজাতন্ত্রের বিভিন্ন অসামরিক পদে জনস্বার্থে চুক্তিভিত্তিক নিয়োজিত ব্যক্তিদের বেতন–ভাতা ও অন্যান্য সুবিধা নির্ধারণে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।

১ জুলাইয়ের আগে জাতীয় বেতন স্কেল, ২০১৫–এর আওতাভুক্ত গ্রেডে চুক্তিভিত্তিক নিয়োজিত এবং যাদের চুক্তির মেয়াদ ১ জুলাই–পরবর্তী সময় পর্যন্ত অব্যাহত আছে, তাদের ক্ষেত্রে সরকারের সঙ্গে চুক্তি সংশোধন সাপেক্ষে জাতীয় বেতন স্কেল, ২০২৬ অনুযায়ী বেতন নির্ধারণ করা হবে। তারা ১ জুলাই থেকে চাকরি (বেতন ও ভাতা) আদেশ, ২০২৬ অনুযায়ী বর্ধিত হারে বেতন এবং সম্পাদিত চুক্তি অনুযায়ী প্রযোজ্য ভাতা পাবেন। ১ জুলাইয়ের পরে চুক্তিভিত্তিক পদে নিয়োজিতদের ক্ষেত্রে অবসর গ্রহণের অব্যবহিত আগে প্রাপ্ত মূল বেতনের গ্রেড ও ধাপের ভিত্তিতে নতুন বেতন নির্ধারিত হবে। প্রজ্ঞাপনে আরও বলা হয়, চুক্তিভিত্তিক নির্ধারিত বেতন থেকে গ্রস পেনশন বাদ যাবে না এবং চুক্তিভিত্তিক নিয়োগকালীন চাকরির জন্য কোনো ইনক্রিমেন্ট, আনুতোষিক বা বর্ধিত পেনশন প্রদেয় হবে না। অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ব্যতীত অন্যদের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগের সমন্বয়ে শর্তাবলি স্থির করা হবে। এই প্রজ্ঞাপনের পরিপন্থী পূর্ববর্তী সব আদেশ বাতিল বলে গণ্য হবে।

বাংলাদেশ সময়: ১৬:১৫:৪১   ১০ বার পঠিত   #  #  #  #  #




জাতীয়’র আরও খবর


চুক্তিভিত্তিক সরকারি কর্মচারীদের বেতন নতুন পে স্কেলে নির্ধারণের প্রজ্ঞাপন জারি
প্রাইজবন্ডের ১২৫তম ড্র ১ নভেম্বর
আসামি হাজিরায় ডিজিটাল ব্যবস্থা চালুর কাজ চলছে: আইনমন্ত্রী
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ আজ
বিশ্ববিদ্যালয়গুলোকে দক্ষ জনশক্তি তৈরিতে গুরুত্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির
দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম
ঢাকা-কক্সবাজার রুটে নতুন ট্রেনের ভাড়া নির্ধারণ
বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার প্রত্যাশা স্বরাষ্ট্রমন্ত্রীর
‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের নিন্দা-ক্ষোভ, প্রত্যাহারের দাবি
ফেরদৌসী আহমেদ মিষ্টির শূন্য আসনে উপনির্বাচনের মনোনয়নপত্র জমার শেষ দিন আজ

Law News24.com News Archive

আর্কাইভ