নীতিমালা প্রকাশ ঢাকা শহরে ব্যাটারিচালিত রিকশা চলাচলে নতুন নীতিমালা

প্রথম পাতা » প্রধান সংবাদ » নীতিমালা প্রকাশ ঢাকা শহরে ব্যাটারিচালিত রিকশা চলাচলে নতুন নীতিমালা
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬



রাজধানী ঢাকায় যাত্রীপরিবহনের শৃঙ্খলা ফেরাতে ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচলের নীতিমালা প্রকাশ করেছে সরকার। স্থানীয় সরকার মন্ত্রণালয় বৃহস্পতিবার এই নীতিমালা প্রকাশ করে। নতুন নীতিমালা অনুযায়ী, লাইসেন্স ছাড়া ঢাকা শহরে কোনো ব্যাটারিচালিত রিকশা চলতে পারবে না।

  • নিবন্ধনের জন্য কর্তৃপক্ষ নির্ধারিত ফরম ও ফিসহ কাগজপত্র দাখিল করতে হবে।
  • আবেদন যাচাই-বাছাইয়ের ৩০ কার্যদিবসের মধ্যে নিবন্ধন সম্পন্ন হবে এবং নিবন্ধনের মেয়াদ হবে পাঁচ বছর।
  • প্রতিটি নিবন্ধিত ই-রিকশার জন্য কিউআর কোডযুক্ত ইউনিক নম্বর ও নম্বর প্লেট দেওয়া হবে, যা দৃশ্যমান স্থানে প্রদর্শন করতে হবে।
  • একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে অনধিক পাঁচটি ই-রিকশার নিবন্ধন নেওয়া যাবে।
  • এক সিটি করপোরেশনে নিবন্ধিত ই-রিকশা অন্য সিটি করপোরেশন এলাকায় বাণিজ্যিক উদ্দেশ্যে চালানো যাবে না।
  • বুয়েটনির্ধারিত প্রযুক্তিগত মানদণ্ড, নিরাপত্তা বৈশিষ্ট্য ও ফিটনেস সার্টিফিকেট ছাড়া নিবন্ধন দেওয়া হবে না।
  • প্রতিটি ই-রিকশার ‘ইকোনমিক লাইফটাইম’ হবে নিবন্ধনের তারিখ থেকে ১২ বছর।
  • ই-রিকশায় স্পিডোমিটার বা ওডোমিটার স্থাপন বাধ্যতামূলক।
  • জাতীয় মহাসড়ক, এক্সপ্রেসওয়ে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, প্রধান বাস করিডর এবং প্রশাসন কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সড়কে ই-রিকশা চলাচল করতে পারবে না।
  • ই-রিকশা ফুটপাতে চলাচল করতে পারবে না এবং চালককে সব সময় সড়কের বাঁ লেন অনুসরণ করতে হবে।
  • চালক ড্রাইভিং অবস্থায় মোবাইল ব্যবহার করতে পারবেন না এবং নিয়মবহির্ভূত ওভারটেকিং বা লেন পরিবর্তন নিষিদ্ধ।
  • ই-রিকশায় চালক ছাড়া সর্বোচ্চ দুই বা চারজন যাত্রী পরিবহন করা যাবে।
  • স্কুল, হাসপাতাল বা জনবহুল স্থানে ই-রিকশার সর্বোচ্চ গতি হবে ঘণ্টায় ১৫ কিলোমিটার।
  • কর্তৃপক্ষ ও ট্রাফিক বিভাগ যৌথভাবে রুট নির্ধারণ করে দেবে এবং জোনভিত্তিক রুট অনুসরণ করতে হবে।
  • অনুমোদিত চার্জিং পয়েন্ট বা গ্যারেজে ই-রিকশা চার্জ দিতে হবে এবং সেখানে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের ব্যবস্থা করতে হবে।

অবৈধ ই-রিকশা চলাচল বন্ধে মেট্রোপলিটন এলাকার ট্রাফিক বিভাগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাহী ম্যাজিস্ট্রেট যৌথ বা পৃথকভাবে ব্যবস্থা গ্রহণ করতে পারবেন।

বাংলাদেশ সময়: ১২:১১:২১   ১২ বার পঠিত   #  #  #  #  #  #




প্রধান সংবাদ’র আরও খবর


বিমানবাহিনীর সাবেক পাইলট তাহসিফের মৃত্যু: বন্ধু দীপকে জিজ্ঞাসাবাদ করছে পিবিআই
নতুন ঋণের অর্থ সঠিকভাবে ব্যবহারের নিশ্চয়তা কোথায়: ওয়াহিদউদ্দিন মাহমুদ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে কারচুপির অভিযোগ, জামায়াতের বিক্ষোভ কর্মসূচি
নীতিমালা প্রকাশ ঢাকা শহরে ব্যাটারিচালিত রিকশা চলাচলে নতুন নীতিমালা
এলপিজির দাম বাড়ানোর প্রস্তাব নিয়ে বিইআরসির গণশুনানি
এলডিসি থেকে উত্তরণের সময়সীমা ৩ বছর বাড়াল জাতিসংঘ
সাগরে নতুন লঘুচাপ, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস
মোটরসাইকেলের ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা বাড়াল বিআরটিএ
সাবেক কাউন্সিলর সাঈদের সাত বছরের কারাদণ্ড
বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিক নিহতের মামলায় কিশোরের জামিন

Law News24.com News Archive

আর্কাইভ