বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিক নিহতের মামলায় কিশোরের জামিন

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিক নিহতের মামলায় কিশোরের জামিন
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬



রাজধানীর বারিধারা ডিপ্লোম্যাটিক জোনে গাড়িচাপায় এক নির্মাণশ্রমিক নিহতের ঘটনায় অভিযুক্ত ১৭ বছর বয়সী কিশোরকে জামিন দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সড়ক পরিবহন আইনে করা মামলায় ওই কিশোরের জামিন আবেদনের শুনানি শেষে শিশু আদালত-৮-এর বিচারক মো. আবদুল মোক্তাদির এ আদেশ দেন। এর আগে গত ৪ থেকে ১৪ অক্টোবরের মধ্যে দুইবার তার জামিন আবেদন নাকচ করেছিলেন আদালত।

গত ২২ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে বারিধারা ১ নম্বর রোডের ফুটপাতে বসেছিলেন নির্মাণশ্রমিক মেহেদী হাসান মীর, তখন গাড়িটি দ্রুতগতিতে ফুটপাতে উঠে তাকে আঘাত করে।

নীলফামারীর ডোমার উপজেলার সোনাদাড়া গ্রামের বাসিন্দা মেহেদীকে স্থানীয়রা উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আদালতের নথি অনুযায়ী, অভিযুক্ত কিশোর গুলশানের একটি ইংরেজি মাধ্যম স্কুলের ও-লেভেলের শিক্ষার্থী। সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুর্ঘটনার পর ওই কিশোর চালকের আসন থেকে বের হয়ে আসছে। নিহতের বড় ভাই মোক্তাদীর ইসলাম মামলা দায়ের করেন। ঘটনার পর ২৩ সেপ্টেম্বর পুলিশ তাকে গুলশান থেকে গ্রেপ্তার করে এবং ২৪ সেপ্টেম্বর আদালত তাকে গাজীপুরের শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন। আসামিপক্ষের আইনজীবী আলমগীর হোসেন জানান, ৯ লাখ টাকার বিনিময়ে বিষয়টি নিষ্পত্তি করা হয়েছে এবং আদালতে আপসনামা জমা দেওয়া হয়েছে। আপসনামায় দাবি করা হয়, দুর্ঘটনার সময় আকাশ মারাক গাড়ি চালাচ্ছিলেন এবং ওই কিশোর গাড়ির ভেতরে ছিল। তবে পুলিশের ফরওয়ার্ডিং রিপোর্টে ভিন্ন তথ্য পাওয়া গেছে। তদন্তকারীরা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখেছেন যে, ঘটনার পরপর ওই কিশোর গাড়ির ডান দিকে চালকের দরজা খুলে বেরিয়ে আসছে। রিপোর্টে কিশোরের সংশ্লিষ্টতার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১:১৭:৩৭   ১৫ বার পঠিত   #  #  #  #  #  #




জেলা জজ কোর্ট’র আরও খবর


সাবেক এমপি ছলিম ও তার স্ত্রীর ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ
সাবেক কাউন্সিলর সাঈদের সাত বছরের কারাদণ্ড
বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিক নিহতের মামলায় কিশোরের জামিন
স্ত্রীর চাচাতো ভাবিকে যৌন হয়রানির দায়ে আইনজীবীর কারাদণ্ড
চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনের জামিন নামঞ্জুর
জিহাদ হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে আনিসুল হক ও মামুন
সাবেক সহকারী কর কমিশনার শ্যামল কৃষ্ণ দাসের ৫ বছরের কারাদণ্ড
অ্যাটর্নি জেনারেল জবি শিক্ষার্থী জোবায়েদ হোসেন হত্যা মামলার চার্জ শুনানির তারিখ ৮ নভেম্বর
রাজউকের প্লট দেওয়ার নামে ৬ কোটি ২৩ লাখ টাকা আত্মসাৎ: আসামি মঞ্জুরুল কারাগারে
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনসহ ২০ জনের বিরুদ্ধে মামলার তদন্ত প্রতিবেদন ২০ জানুয়ারি

Law News24.com News Archive

আর্কাইভ