অ্যাটর্নি জেনারেল জবি শিক্ষার্থী জোবায়েদ হোসেন হত্যা মামলার চার্জ শুনানির তারিখ ৮ নভেম্বর

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » অ্যাটর্নি জেনারেল জবি শিক্ষার্থী জোবায়েদ হোসেন হত্যা মামলার চার্জ শুনানির তারিখ ৮ নভেম্বর
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬



জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জোবায়েদ হোসেন হত্যা মামলার চার্জ গঠনের শুনানির জন্য আগামী ৮ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত। বুধবার ঢাকার ১৫তম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ মাজহারুল ইসলাম এই তারিখ নির্ধারণ করেন।

আদালত শেষবারের মতো সময় মঞ্জুর করে আগামী ৮ নভেম্বর চার্জ গঠনের বিষয়ে শুনানির তারিখ নির্ধারণ করেছেন।

মামলার আসামি বার্জিস শাবনাম বর্ষা ও তার প্রেমিক মো. মাহির রহমানের পক্ষে সময়ের আবেদন করা হলে আদালত এই আদেশ দেন। এই মামলায় গ্রেপ্তারকৃত অন্য আসামি হলেন মাহিরের বন্ধু ফারদীন আহম্মেদ আয়লান। মামলার অভিযোগ অনুযায়ী, গত বছরের ১৯ অক্টোবর বংশাল থানাধীন নুর বক্স লেনের রৌশান ভিলায় জোবায়েদ হোসেনকে হত্যা করা হয়। তদন্ত শেষে গত ৩০ জুন বংশাল থানার উপপরিদর্শক মো. আশরাফ হোসেন আদালতে চার্জশিট দাখিল করেন। তদন্তে ত্রিভুজ প্রেমের কাহিনী উঠে এসেছে বলে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২:৫০:৪৫   ৮ বার পঠিত   #  #  #  #  #  #




জেলা জজ কোর্ট’র আরও খবর


অ্যাটর্নি জেনারেল জবি শিক্ষার্থী জোবায়েদ হোসেন হত্যা মামলার চার্জ শুনানির তারিখ ৮ নভেম্বর
রাজউকের প্লট দেওয়ার নামে ৬ কোটি ২৩ লাখ টাকা আত্মসাৎ: আসামি মঞ্জুরুল কারাগারে
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনসহ ২০ জনের বিরুদ্ধে মামলার তদন্ত প্রতিবেদন ২০ জানুয়ারি
শাড়িকাণ্ডে বাদীকে হত্যার হুমকি নিউ গিনি প্রপার্টিজে হামলা: জামিন পেলেন মিজানুর রহমান ও বিকাশ চন্দ্র শাহ
তানজিন তিশার বিরুদ্ধে শাড়িকাণ্ডের মামলায় সিআইডিকে অধিকতর তদন্তের নির্দেশ
হত্যাচেষ্টা মামলায় দিলীপ আগরওয়ালার ফের ৭ দিনের রিমান্ড আবেদন
প্রধানমন্ত্রীর সফর ঘিরে ফেসবুক মন্তব্য: আবু বকরের ৭ দিনের রিমান্ড
যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
হত্যাচেষ্টা মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়ালার ৪ দিনের রিমান্ড
রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও লুটপাটের ঘটনায় ছাত্রদলের সাবেক নেতা লেলিন রিমান্ডে

Law News24.com News Archive

আর্কাইভ