প্রধানমন্ত্রীর সফর ঘিরে ফেসবুক মন্তব্য: আবু বকরের ৭ দিনের রিমান্ড

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » প্রধানমন্ত্রীর সফর ঘিরে ফেসবুক মন্তব্য: আবু বকরের ৭ দিনের রিমান্ড
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬



প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে স্নাইপার দিয়ে গুলি করার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করার অভিযোগে গ্রেপ্তার আবু বকর সিদ্দিকের সাত দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত। রোববার (২৫ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালত এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক মো. ইয়াছিন পাইক আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ শামসুদ্দোহা সুমন বলেন, ঘটনার মূল রহস্য উদ্ঘাটন, এর সাথে কারা জড়িত, স্নাইপারের সাথে তার কোনো সম্পর্ক আছে কি না এবং কোনো নিষিদ্ধ সংগঠনের সাথে তার সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা নিশ্চিত হতে রিমান্ড প্রয়োজন। বিচারকের প্রশ্নের জবাবে আবু বকর সিদ্দিক দাবি করেন, তিনি কোনো উদ্দেশ্য ছাড়াই মজা করে ওই মন্তব্য করেছিলেন। মামলার নথিপত্র অনুযায়ী, গত ২১ অক্টোবর ডিবি পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের নজরদারিতে ‘দ্য বিউটি অব রাজশাহী’ নামের একটি ফেসবুক গ্রুপে প্রধানমন্ত্রীকে বহনকারী রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) একটি বাসের ছবির নিচে ওই মন্তব্যটি শনাক্ত করা হয়। মন্তব্যে লেখা ছিল, ‘ইস একটা বড় সুযোগ ছিল, শুধু একটা স্নাইপার এর অভাব ছিল।’ এরপর তথ্যপ্রযুক্তির সহায়তায় আবু বকর সিদ্দিককে শনাক্ত করে ডিবি ও রাজশাহী মহানগর পুলিশ যৌথ অভিযান চালিয়ে গত বুধবার (২১ অক্টোবর) তাকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মন্তব্য করার কথা স্বীকার করেছেন। অভিযানে তার কাছ থেকে একটি স্মার্টফোন জব্দ করা হয়েছে। একই অভিযানে তার বাবা মো. আয়নাল হককে আটক করা হলেও, প্রাথমিক যাচাইয়ে তিনি ঘটনার সাথে জড়িত নন বলে প্রমাণিত হওয়ায় তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। এর আগে শুক্রবার (২৩ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন। শুনানিকালে আদালতে আসামিপক্ষের কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।

বাংলাদেশ সময়: ১৬:০৫:৩১   ১০ বার পঠিত   #  #  #  #  #  #




জেলা জজ কোর্ট’র আরও খবর


হত্যাচেষ্টা মামলায় দিলীপ আগরওয়ালার ফের ৭ দিনের রিমান্ড আবেদন
প্রধানমন্ত্রীর সফর ঘিরে ফেসবুক মন্তব্য: আবু বকরের ৭ দিনের রিমান্ড
যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
হত্যাচেষ্টা মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়ালার ৪ দিনের রিমান্ড
রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও লুটপাটের ঘটনায় ছাত্রদলের সাবেক নেতা লেলিন রিমান্ডে
দিলীপ আগরওয়ালার তিনদিনের রিমান্ড চায় সিআইডি
অ্যাপল গ্লোবাল টেলর এমডি ও চেয়ারম্যানের ২২ বছরের কারাদণ্ড ও ৯২৬ কোটি টাকা জরিমানা
বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন আরও ৭ জন, পরবর্তী শুনানি ২৮ অক্টোবর
জুলাইয়ে মামুন হত্যাচেষ্টা মামলায় আনিসুল হক ও জুনাইদ আহমেদ পলক গ্রেপ্তার
২৫ লাখ টাকার হেরোইনসহ গ্রেপ্তার মহিউদ্দিনের যাবজ্জীবন কারাদণ্ড

Law News24.com News Archive

আর্কাইভ