বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন আরও ৭ জন, পরবর্তী শুনানি ২৮ অক্টোবর

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন আরও ৭ জন, পরবর্তী শুনানি ২৮ অক্টোবর
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬



জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে আরও সাতজনের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত। রোববার ঢাকার বিশেষ জজ আদালত ৫–এর বিচারক আবদুল্লাহ আল মামুনের আদালতে এই সাক্ষ্য গ্রহণ করা হয়। আসামি বেনজীর পলাতক থাকায় তাঁর পক্ষে আইনজীবীরা জেরা করার সুযোগ পাননি। সাক্ষ্য গ্রহণ শেষে আদালত ২৮ অক্টোবর পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন। দুদকের আইনজীবী মীর আহমেদ আলী সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।

  • ইস্টার্ন কেবলস লিমিটেডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (যান্ত্রিক) নিরুপম সিংহ
  • গাজীপুরের ন্যাশনাল টিউবস লিমিটেডের উপপ্রধান প্রকৌশলী মোহাম্মদ ফেরদৌস
  • স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক উপসচিব মো. আমিনুল ইসলাম
  • মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতির প্রশাসক জি এম ইশতিয়াক আজিজ
  • র‍্যাংকন ডেভেলপমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান
  • পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি ও বাংলাদেশ পুলিশ অফিসার্স বহুমুখী সমবায় সমিতির দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল জহির
  • ঢাকার সদর রেকর্ড রুমের সাবরেজিস্ট্রার মাহবুবুর রহমান

মামলার নথিপত্র অনুযায়ী, গত ৮ মার্চ অভিযোগপত্র আমলে নিয়ে বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। এরপর ৩ মে তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এ নিয়ে মামলাটিতে মোট ২৮ জন সাক্ষীর মধ্যে ২২ জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হলো। ২০২৪ সালের ১৫ ডিসেম্বর দুদকের উপপরিচালক হাফিজুল ইসলাম মামলাটি দায়ের করেন। অভিযোগপত্রে বেনজীর আহমেদের বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ১১ কোটি ৪ লাখ ৪৩ হাজার ৫৭৬ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১:২৭:৫১   ১৮ বার পঠিত   #  #  #  #  #




জেলা জজ কোর্ট’র আরও খবর


বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন আরও ৭ জন, পরবর্তী শুনানি ২৮ অক্টোবর
জুলাইয়ে মামুন হত্যাচেষ্টা মামলায় আনিসুল হক ও জুনাইদ আহমেদ পলক গ্রেপ্তার
২৫ লাখ টাকার হেরোইনসহ গ্রেপ্তার মহিউদ্দিনের যাবজ্জীবন কারাদণ্ড
রিমান্ড শেষে কারাগারে দুই সাবেক সেনা কর্মকর্তা
নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ: ৩ আসামির রিমান্ড মঞ্জুর
সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ
দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলে সিয়ামের চার বছরের কারাদণ্ড
সাবেক মার্কিন রাষ্ট্রদূতের গাড়িবহরে হামলার মামলায় ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষ
বিএনপি কর্মী হত্যাচেষ্টা মামলায় মৌলভীবাজারের সাবেক এমপি সুলতান মনসুর গ্রেপ্তার

Law News24.com News Archive

আর্কাইভ