মা ইলিশ রক্ষায় কোস্ট গার্ডের কঠোর নজরদারি

প্রথম পাতা » প্রধান সংবাদ » মা ইলিশ রক্ষায় কোস্ট গার্ডের কঠোর নজরদারি
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬



ইলিশের প্রজনন ও বংশবৃদ্ধি নির্বিঘ্ন রাখতে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে দেশের উপকূলীয় অঞ্চলসহ বিভিন্ন এলাকায় নজরদারি জোরদার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে গত ৮ অক্টোবর থেকে ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা শুরু হয়েছে, যা আগামী ২৯ অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে। এই সময়ে ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ এবং ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ।

নিষেধাজ্ঞা অমান্য করে মাছ আহরণ বন্ধে নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনার পাশাপাশি জেলেদের সচেতন করা হচ্ছে। ইলিশের প্রজনন ও বংশবৃদ্ধি রক্ষায় এ কার্যক্রম অব্যাহত থাকবে।

বাংলাদেশ কোস্ট গার্ডের চারটি জোনের আওতাধীন বিভিন্ন স্টেশন ও আউটপোস্ট থেকে নদ-নদী, উপকূলীয় এলাকা ও সমুদ্রসীমায় অভিযান পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে চাঁদপুর, শরীয়তপুর, মাদারীপুর, মুন্সীগঞ্জ, বরিশাল, পটুয়াখালী, ভোলা, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাটের শরণখোলা ও বগী, চট্টগ্রামের বহির্নোঙর এলাকা এবং লক্ষ্মীপুরের রায়পুর ও কমলনগরে অভিযান জোরদার করা হয়েছে। নিষেধাজ্ঞা বাস্তবায়নে এ পর্যন্ত ৮৩ লাখ ৩০ হাজার ৯০০ মিটার জাল, ১৫৫ কেজি ইলিশ মাছ ও ১৪টি নৌকা জব্দ করা হয়েছে এবং ২৪ জনকে আইনের আওতায় আনা হয়েছে। জব্দ করা জাল মৎস্য প্রতিনিধির উপস্থিতিতে বিনষ্ট করা হয়েছে। নিষেধাজ্ঞার সময়ে জেলেদের জীবনযাত্রা নির্বাহের জন্য ৩৮ জেলার ১৬৮টি উপজেলার ৬ লাখ ৪৬ হাজার ২৯০টি জেলে পরিবারকে মানবিক সহায়তা হিসেবে চাল দেওয়া হচ্ছে। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জেলেদের সচেতন করতে মাইকিং ও লিফলেট বিতরণ করা হচ্ছে। যেকোনো অনিয়মের তথ্য জানাতে কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল করার আহ্বান জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:৫০:০১   ৫ বার পঠিত   #  #  #  #  #




প্রধান সংবাদ’র আরও খবর


মা ইলিশ রক্ষায় কোস্ট গার্ডের কঠোর নজরদারি
সৌদি আরবে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২
চট্টগ্রামে মোবাইল চুরির অপবাদে তরুণকে পিটিয়ে হত্যা
জুলাইয়ে মামুন হত্যাচেষ্টা মামলায় আনিসুল হক ও জুনাইদ আহমেদ পলক গ্রেপ্তার
৬৬৬ কোটি টাকার করের রায়ের বিরুদ্ধে ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের আপিল
চট্টগ্রামে চাঁদাবাজির মামলায় স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা বগা কারাগারে
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
বিমান বাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার
ভারত সফর করলেও দিল্লি যাবেন না মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও
কেটি জ্যাকারিয়ার বিতর্কিত বিদায়ে হোয়াইট হাউসে অস্বস্তি

Law News24.com News Archive

আর্কাইভ