হার্ট অ্যাটাকের আগাম সতর্কবার্তা হতে পারে যৌন সক্ষমতার সমস্যা

প্রথম পাতা » প্রধান সংবাদ » হার্ট অ্যাটাকের আগাম সতর্কবার্তা হতে পারে যৌন সক্ষমতার সমস্যা
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬



পুরুষের যৌন সক্ষমতার সমস্যা বা লিঙ্গের উত্থানজনিত সমস্যা কখনো কখনো হৃদরোগের আগাম সতর্কসংকেত হতে পারে। চিকিৎসকদের মতে, লিঙ্গের স্বাভাবিক উত্থানের জন্য পর্যাপ্ত রক্তপ্রবাহ প্রয়োজন। রক্তনালিতে সমস্যা দেখা দিলে রক্ত চলাচল বাধাগ্রস্ত হয়, যা হৃদ্‌যন্ত্রে রক্ত সরবরাহকারী ধমনিতে একই ধরনের সমস্যার ইঙ্গিত দিতে পারে। গবেষণায় দেখা গেছে, হার্ট অ্যাটাকের দুই থেকে পাঁচ বছর আগেও এই সমস্যা দেখা দিতে পারে।

‘ট্রান্সলেশনাল অ্যান্ড্রোলজি অ্যান্ড ইউরোলজি’ সাময়িকীতে প্রকাশিত গবেষণায় দেখা গেছে, উত্থানজনিত সমস্যায় ভোগা পুরুষদের হার্ট অ্যাটাক, স্ট্রোক ও হৃদরোগে মৃত্যুর ঝুঁকি তুলনামূলক বেশি।

তবে উত্থানজনিত সমস্যা থাকলেই যে হৃদরোগ হয়েছে, এমনটি নিশ্চিত নয়। এর পেছনে শারীরিক ও মানসিক নানা কারণ থাকতে পারে। ডায়াবেটিস, অতিরিক্ত ওজন, উচ্চ রক্তচাপ, রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যাওয়া, ধূমপান, অপর্যাপ্ত ঘুম এবং শারীরিক পরিশ্রমের অভাব রক্তনালির ক্ষতি করে হৃদরোগের ঝুঁকি বাড়ায়। এ ছাড়া মানসিক চাপ, উদ্বেগ, বিষণ্নতা, অ্যালকোহল গ্রহণ, হরমোনের ভারসাম্যহীনতা এবং কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়াও এর কারণ হতে পারে। বিশেষজ্ঞরা পরামর্শ দেন, নতুন করে বা বারবার এ সমস্যা দেখা দিলে লজ্জা না পেয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। হৃদরোগের ঝুঁকি মূল্যায়নের জন্য রক্তচাপ, রক্তে শর্করা ও কোলেস্টেরলের মাত্রা পরীক্ষা করা প্রয়োজন। জীবনযাত্রায় পরিবর্তন, নিয়মিত ব্যায়াম, ওজন নিয়ন্ত্রণ, ধূমপান বর্জন এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস হৃদ্‌যন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে ও উত্থানজনিত সমস্যা নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে।

বাংলাদেশ সময়: ১২:১৩:৩৭   ১০ বার পঠিত   #  #  #  #  #




প্রধান সংবাদ’র আরও খবর


হার্ট অ্যাটাকের আগাম সতর্কবার্তা হতে পারে যৌন সক্ষমতার সমস্যা
খুলনায় এক দিনে তিন সহিংসতা: যুবদল নেতা ও মুদিদোকানিকে গুলি, ক্লিনিকে ভাঙচুর
হাজারীবাগে কুরিয়ার সার্ভিসে হামলা ও ভাঙচুর, বাদীকে হত্যার হুমকি
চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
কেরানীগঞ্জে গৃহপরিচারিকাকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ
লালমনিরহাটে বিএসএফ সদস্যদের ধাওয়া করলেন বাংলাদেশি কৃষকরা
মুক্তির আগেই ‘রামায়ণ’ সিনেমার অগ্রিম টিকিট বিক্রি ১০ কোটি ছাড়াল
ক্যান্সার ফিরে আসার ঝুঁকি ৪২ শতাংশ কমাল মডার্নার নতুন টিকা
পিএইচপিতে ত্রুটি পিএইচপি নিরাপত্তা ত্রুটিতে বিশ্বজুড়ে সাইবার ঝুঁকি, বাংলাদেশেও সতর্কবার্তা
আটটি যুদ্ধ থামানোর কৃতিত্ব দাবি ট্রাম্পের, নোবেল না পাওয়ায় হতাশা

Law News24.com News Archive

আর্কাইভ