পিএইচপিতে ত্রুটি পিএইচপি নিরাপত্তা ত্রুটিতে বিশ্বজুড়ে সাইবার ঝুঁকি, বাংলাদেশেও সতর্কবার্তা

প্রথম পাতা » প্রধান সংবাদ » পিএইচপিতে ত্রুটি পিএইচপি নিরাপত্তা ত্রুটিতে বিশ্বজুড়ে সাইবার ঝুঁকি, বাংলাদেশেও সতর্কবার্তা
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬



বিশ্বজুড়ে জনপ্রিয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পিএইচপি (PHP)-তে একটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ায় বিশ্বব্যাপী সাইবার ঝুঁকির সৃষ্টি হয়েছে। এই ত্রুটির কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইট বন্ধ রেখে নিরাপত্তা ব্যবস্থা উন্নত করা হচ্ছে। বিজিডি ই-গভ সার্ট (BGD e-GOV CIRT) জরুরি সতর্কবার্তা জারি করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে তাদের সার্ভারে পিএইচপির ব্যবহার যাচাই এবং প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছে।

ধরুন, ভূমিসেবার সার্ভারের নিয়ন্ত্রণ নিয়ে কেউ ভূমি রেকর্ড পাল্টে দিল, অথবা আয়কর সাইটের নিয়ন্ত্রণ নিয়ে সেখানকার তথ্য মুছে দিল। তাহলে কী পরিস্থিতি দাঁড়াবে?

বাংলাদেশ ব্যাংকসহ বেশ কয়েকটি ব্যাংক, ভূমিসেবা ওয়েবসাইট এবং বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইট সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। সার্ট সূত্র জানিয়েছে, এখন পর্যন্ত দেশের একটি বেসরকারি হাসপাতালের ওয়েবসাইট আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া গেছে। পিএইচপি হলো একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যা বিশ্বের প্রায় ৭০ শতাংশ ওয়েবসাইট পরিচালনায় ব্যবহৃত হয়। যুক্তরাষ্ট্রের সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্যালিফ ও উইজের গবেষকরা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে এই ত্রুটি শনাক্ত করেন। মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ) পিএইচপি ব্যবহারকারী সব প্রতিষ্ঠানকে দ্রুত নিরাপত্তা ত্রুটি ঠিক করার বা সিস্টেম বন্ধ রাখার পরামর্শ দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের অধ্যাপক বি এম মইনুল হোসেন এই পরিস্থিতিকে উদ্বেগজনক হিসেবে অভিহিত করে বাংলাদেশকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১০:৫৯:৩৯   ৯ বার পঠিত   #  #  #  #  #  #  #




প্রধান সংবাদ’র আরও খবর


হার্ট অ্যাটাকের আগাম সতর্কবার্তা হতে পারে যৌন সক্ষমতার সমস্যা
খুলনায় এক দিনে তিন সহিংসতা: যুবদল নেতা ও মুদিদোকানিকে গুলি, ক্লিনিকে ভাঙচুর
হাজারীবাগে কুরিয়ার সার্ভিসে হামলা ও ভাঙচুর, বাদীকে হত্যার হুমকি
চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
কেরানীগঞ্জে গৃহপরিচারিকাকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ
লালমনিরহাটে বিএসএফ সদস্যদের ধাওয়া করলেন বাংলাদেশি কৃষকরা
মুক্তির আগেই ‘রামায়ণ’ সিনেমার অগ্রিম টিকিট বিক্রি ১০ কোটি ছাড়াল
ক্যান্সার ফিরে আসার ঝুঁকি ৪২ শতাংশ কমাল মডার্নার নতুন টিকা
পিএইচপিতে ত্রুটি পিএইচপি নিরাপত্তা ত্রুটিতে বিশ্বজুড়ে সাইবার ঝুঁকি, বাংলাদেশেও সতর্কবার্তা
আটটি যুদ্ধ থামানোর কৃতিত্ব দাবি ট্রাম্পের, নোবেল না পাওয়ায় হতাশা

Law News24.com News Archive

আর্কাইভ