কেরানীগঞ্জে গৃহপরিচারিকাকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

প্রথম পাতা » অপরাধ » কেরানীগঞ্জে গৃহপরিচারিকাকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬



ঢাকার কেরানীগঞ্জে এক গৃহপরিচারিকাকে (৫০) ধর্ষণ ও মোবাইলে ভিডিও ধারণ করার পর তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী শনিবার বিকেলে কেরানীগঞ্জ মডেল থানায় চার অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, ১৯ অক্টোবর সকালে কেরানীগঞ্জ মডেল থানা এলাকায় এক ব্যক্তির বাসায় কাজ করতে গেলে ওই ব্যক্তি তাঁকে ধর্ষণ করেন এবং মোবাইলে ভিডিও ধারণ করেন। পরবর্তীতে ভিডিওটি ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে আরও তিনজন মিলে তাঁকে ধর্ষণ করে। কাউকে জানালে পরিণতি খারাপ হবে বলেও তাঁকে ভয়ভীতি দেখানো হয়। ভুক্তভোগী নারী বিষয়টি পরিবারের সদস্যদের জানানোর পর আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেন। কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল কুদ্দুছ জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনে তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১১:০২:৫০   ৯ বার পঠিত   #  #  #  #  #




অপরাধ’র আরও খবর


হাজারীবাগে কুরিয়ার সার্ভিসে হামলা ও ভাঙচুর, বাদীকে হত্যার হুমকি
কেরানীগঞ্জে গৃহপরিচারিকাকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ
খুলনায় মোটরসাইকেলে এসে গুলি, যুবদল নেতা আহত
যৌন নিপীড়নের অভিযোগ যৌন নিপীড়নের অভিযোগ: বিচার চাইতে মাদ্রাসায় গিয়েছিলাম, মব সৃষ্টি করিনি, দাবি শিশুর বাবার
অভিযানের এক মাস কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে স্বস্তি, তবে শঙ্কা কাটেনি
ছাত্রদল নেতার চাঁদাবাজি আদাবরে চাঁদাবাজি ও দখলদারির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার
খুলনায় ১৫ ঘণ্টার ব্যবধানে দুই হত্যাকাণ্ড
বাসের কাউন্টারে খুন বাসের কাউন্টারে খুন মাগুরায় যুবদল নেতা হত্যায় সংগঠনের আরেক নেতাসহ দুজন গ্রেপ্তার
নিঃসন্তান বৃদ্ধাকে হত্যার দায়ে ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫
মামলার পর জানা গেল থানায় ঢুকে তিন পুলিশ সদস্যকে পিটিয়েছিলেন এক যুবক

Law News24.com News Archive

আর্কাইভ