হত্যাচেষ্টা মামলায় দিলীপ আগরওয়ালার ফের ৭ দিনের রিমান্ড আবেদন

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » হত্যাচেষ্টা মামলায় দিলীপ আগরওয়ালার ফের ৭ দিনের রিমান্ড আবেদন
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬



জুলাই আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যাচেষ্টা মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগরওয়ালাকে জিজ্ঞাসাবাদের জন্য আবারও সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ। রোববার (২৫ অক্টোবর) মামলার তদন্তকারী কর্মকর্তা ও উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক মো. সুমন মিয়া ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই আবেদন করেন।

এর আগে গত ২১ অক্টোবর পুলিশ তাকে দশ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করলে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। রিমান্ড শেষে পুনরায় সাত দিনের রিমান্ড চাওয়ার আবেদনে তদন্তকারী কর্মকর্তা উল্লেখ করেন, ডিবি কার্যালয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদে আসামি মামলার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। মামলার প্রকৃত রহস্য উদ্ঘাটনের জন্য তাকে পুনরায় রিমান্ডে নেওয়া প্রয়োজন।

২০২৪ সালের ৩ সেপ্টেম্বর র‍্যাব দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেপ্তার করে। এরপর বিভিন্ন হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। সব মামলায় জামিন পাওয়ার পর ২০২৫ সালের ১ অক্টোবর তিনি কারাগার থেকে মুক্তি পান। কারামুক্তির পর গত ১৯ অক্টোবর বনানী থেকে মানিলন্ডারিংয়ের একটি মামলায় তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়।

মামলার অভিযোগে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শেষ দিন ৫ আগস্ট দুপুর ১২টার দিকে উত্তরা পশ্চিম থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপর বিএনএস সেন্টারের সামনে আ. জব্বার গুলিবিদ্ধ হন। পরবর্তীতে ২০২৫ সালের ২৭ মার্চ তিনি বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় মামলাটি করেন। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০০-১৫০ জনকে আসামি করা হয়েছে। দিলীপ কুমার আগরওয়ালা এই মামলার ৩১ নম্বর এজাহারনামীয় আসামি।

বাংলাদেশ সময়: ১৬:০৭:৫০   ১০ বার পঠিত   #  #  #  #  #  #




জেলা জজ কোর্ট’র আরও খবর


হত্যাচেষ্টা মামলায় দিলীপ আগরওয়ালার ফের ৭ দিনের রিমান্ড আবেদন
প্রধানমন্ত্রীর সফর ঘিরে ফেসবুক মন্তব্য: আবু বকরের ৭ দিনের রিমান্ড
যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
হত্যাচেষ্টা মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়ালার ৪ দিনের রিমান্ড
রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও লুটপাটের ঘটনায় ছাত্রদলের সাবেক নেতা লেলিন রিমান্ডে
দিলীপ আগরওয়ালার তিনদিনের রিমান্ড চায় সিআইডি
অ্যাপল গ্লোবাল টেলর এমডি ও চেয়ারম্যানের ২২ বছরের কারাদণ্ড ও ৯২৬ কোটি টাকা জরিমানা
বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন আরও ৭ জন, পরবর্তী শুনানি ২৮ অক্টোবর
জুলাইয়ে মামুন হত্যাচেষ্টা মামলায় আনিসুল হক ও জুনাইদ আহমেদ পলক গ্রেপ্তার
২৫ লাখ টাকার হেরোইনসহ গ্রেপ্তার মহিউদ্দিনের যাবজ্জীবন কারাদণ্ড

Law News24.com News Archive

আর্কাইভ