পিএইচপিতে নিরাপত্তাত্রুটি পিএইচপিতে নিরাপত্তাত্রুটি: ঝুঁকিতে পাঁচ শতাধিক সরকারি-বেসরকারি ওয়েবসাইট

প্রথম পাতা » প্রধান সংবাদ » পিএইচপিতে নিরাপত্তাত্রুটি পিএইচপিতে নিরাপত্তাত্রুটি: ঝুঁকিতে পাঁচ শতাধিক সরকারি-বেসরকারি ওয়েবসাইট
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬



পিএইচপিতে (PHP) নতুন একটি নিরাপত্তাত্রুটি শনাক্ত হওয়ার পর দেশের পাঁচ শতাধিক ওয়েবসাইট ও অ্যাপ ঝুঁকিতে পড়েছে। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সাইটগুলো এই ঝুঁকির তালিকায় রয়েছে। সরকারের সাইবার নিরাপত্তাসংশ্লিষ্ট সংস্থা বিজিডি ই-গভ সার্ট (BGD e-GOV CIRT) এ বিষয়ে সতর্কবার্তা দিয়েছে।

সার্টের সাইবার থ্রেট ইন্টেলিজেন্স ইউনিটের নজরদারিতে ধরা পড়েছে, পাঁচ শতাধিক ওয়েবসাইট ঝুঁকিতে রয়েছে। বেশির ভাগই বেসরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইট। তবে আর্থিক এবং জনগুরুত্বপূর্ণ সরকারি ওয়েবসাইটও এই ঝুঁকিতে রয়েছে।

যুক্তরাষ্ট্রের সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্যালিফ ও উইজের গবেষকেরা কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় পিএইচপিতে দুটি গুরুতর ত্রুটি শনাক্ত করেন। ২১ অক্টোবর পিএইচপির উন্নয়নকারী দল জরুরি সিকিউরিটি আপডেট প্রকাশ করে এবং ২৩ অক্টোবর আরেকটি ত্রুটি শনাক্তের কথা জানায়। এই দুর্বলতা কাজে লাগিয়ে হামলাকারীরা সার্ভারে অননুমোদিত নির্দেশনা চালানোর সুযোগ পেতে পারে। সার্টের প্রকল্প পরিচালক নাজমুল হক খন্দকার জানান, ওয়েবসাইটগুলো হালনাগাদ করা হলে ঝুঁকি কমে আসবে। তবে সতর্কবার্তা দেওয়ার পরও অনেক প্রতিষ্ঠান সফটওয়্যার হালনাগাদ ও নিরাপত্তা ত্রুটি সংশোধনে গাফিলতি করছে। সার্ট সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে পিএইচপির সেশন আপলোড প্রগ্রেস-সুবিধা সাময়িক বন্ধ রাখা, সার্ভারের প্রয়োজনীয় সেবা পুনরায় চালু করা, সফটওয়্যারের বিন্যাস পরীক্ষা করা এবং সন্দেহজনক কার্যক্রম পর্যবেক্ষণের পরামর্শ দিয়েছে। তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ সুমন আহমেদ সাবির বলেন, শুধু দায়িত্ব নির্ধারণ করলেই হবে না, প্রতিষ্ঠানগুলো নিরাপত্তাব্যবস্থা ঠিকভাবে অনুসরণ করছে কি না, তা যাচাইয়ের কাঠামো থাকা প্রয়োজন।

বাংলাদেশ সময়: ১৩:৫১:৪১   ৬ বার পঠিত   #  #  #  #  #




প্রধান সংবাদ’র আরও খবর


চীনের অর্থনীতির সংকট: অভ্যন্তরীণ ভোগব্যয় হ্রাস ও প্রবৃদ্ধির চ্যালেঞ্জ
ফেসবুক পেজ থেকে মামলার বাদীর ছবি সরানোর জন্য তানজিন তিশাকে লিগ্যাল নোটিশ
দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম
ভালো চাকরির প্রলোভনে কম্বোডিয়ায় পাচার, মুক্তিপণ দিয়ে ফিরলেন দুই তরুণ
দুধ দিয়ে গোসল করে জামায়াতের সমর্থন ছাড়ার ঘোষণা, ভিডিও ভাইরাল
পিএইচপিতে নিরাপত্তাত্রুটি পিএইচপিতে নিরাপত্তাত্রুটি: ঝুঁকিতে পাঁচ শতাধিক সরকারি-বেসরকারি ওয়েবসাইট
সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত নজরুল ও সিতি দম্পতি ছিলেন না, দাবি পরিবারের
মাদক পরীক্ষা ছাড়াই ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড দেওয়ার অভিযোগ
গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পোশাকশ্রমিক নিহত
বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানকে স্বাগত

Law News24.com News Archive

আর্কাইভ