রাজধানীর ভাটারা থানা এলাকার পুলিশ হাউজিং-১ আবাসিকে পুলিশের এক অতিরিক্ত ডিআইজির ভাড়া দেওয়া বাসায় গত ১৯ অক্টোবর গভীর রাতে ডিবি পুলিশ অভিযান চালায়। অভিযানে ভ্রাম্যমাণ আদালত ৮৫ জনকে কারাদণ্ড দেন। দণ্ডপ্রাপ্তদের মধ্যে একজন বাদ্যযন্ত্রশিল্পী রয়েছেন, যার বাবা অভিযোগ করেছেন যে তার ছেলেকে কোনো ধরনের মাদক পরীক্ষা ছাড়াই এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। ভুক্তভোগী বাদ্যযন্ত্রশিল্পীর বাবার দাবি, তার ছেলে সেখানে একটি অনুষ্ঠানে বাদ্যযন্ত্র বাজানোর কাজ পেয়েছিলেন এবং সেই সুবাদেই তিনি সেখানে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৩:৪৯:৫৩ ৬ বার পঠিত #অভিযোগে #কারাদণ্ড #ডিবি পুলিশ #ভাটারা #ভ্রাম্যমাণ আদালত #মাদক