সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত নজরুল ও সিতি দম্পতি ছিলেন না, দাবি পরিবারের

প্রথম পাতা » প্রধান সংবাদ » সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত নজরুল ও সিতি দম্পতি ছিলেন না, দাবি পরিবারের
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬



সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি নজরুল ইসলাম ও সিতি আক্তারের সম্পর্ক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যের সত্যতা অস্বীকার করেছেন নজরুলের পরিবার। নজরুলের মা রহিমা বেগম জানান, নজরুল সৌদি আরবে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কর্মরত ছিলেন এবং সিতি তার স্ত্রী নন। তিনি আরও বলেন, নজরুল বিবাহিত ছিলেন না এবং ওই নারীর সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না।

নজরুল বিবাহিত না। আমরা মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার পর শুনেছি ওকে অনৈতিক কার্যকলাপের জন্য সাজা দেওয়া হয়েছে। ওই মেয়েকে আমরা চিনি না। নজরুলও কখনও ওই মেয়ের কথা আমাদের বলেনি। ওই মেয়েকে ও বিয়ে করলে আমরা অবশ্যই জানতাম।

নজরুলের পরিবার জানায়, ২০২২ সালের ১০ নভেম্বর অভাব দূর করতে সৌদি আরবে যান নজরুল। সেখানে মক্কায় কাজ করার সময় তিনি গ্রেপ্তার হন। পরিবার জানায়, সৌদি আরবে বাংলাদেশের দূতাবাস তাদের সঙ্গে কোনো যোগাযোগ করেনি। রহিমা বেগম বলেন, আমরা মনে করেছিলাম তিন বছরের বেশি জেলে থাকার পর হয়তো পাঁচ বছরের সাজা হয়েছে। আমি তো জানি না যে, আমার ছেলে আমার বুকটা খালি করে চলে যাবে। আমি এখন আমার ছেলের লাশটা চাই। গত ১৪ অক্টোবর সৌদি আরবের মক্কায় একটি মসজিদ কম্পাউন্ডে অনৈতিক কার্যকলাপের অভিযোগে নজরুল ইসলাম ও সিতি আক্তারের শিরশ্ছেদ করা হয়।

বাংলাদেশ সময়: ১৩:৫১:১৪   ৭ বার পঠিত   #  #  #  #  #  #




প্রধান সংবাদ’র আরও খবর


চীনের অর্থনীতির সংকট: অভ্যন্তরীণ ভোগব্যয় হ্রাস ও প্রবৃদ্ধির চ্যালেঞ্জ
ফেসবুক পেজ থেকে মামলার বাদীর ছবি সরানোর জন্য তানজিন তিশাকে লিগ্যাল নোটিশ
দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম
ভালো চাকরির প্রলোভনে কম্বোডিয়ায় পাচার, মুক্তিপণ দিয়ে ফিরলেন দুই তরুণ
দুধ দিয়ে গোসল করে জামায়াতের সমর্থন ছাড়ার ঘোষণা, ভিডিও ভাইরাল
পিএইচপিতে নিরাপত্তাত্রুটি পিএইচপিতে নিরাপত্তাত্রুটি: ঝুঁকিতে পাঁচ শতাধিক সরকারি-বেসরকারি ওয়েবসাইট
সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত নজরুল ও সিতি দম্পতি ছিলেন না, দাবি পরিবারের
মাদক পরীক্ষা ছাড়াই ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড দেওয়ার অভিযোগ
গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পোশাকশ্রমিক নিহত
বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানকে স্বাগত

Law News24.com News Archive

আর্কাইভ