শাড়িকাণ্ডে বাদীকে হত্যার হুমকি নিউ গিনি প্রপার্টিজে হামলা: জামিন পেলেন মিজানুর রহমান ও বিকাশ চন্দ্র শাহ

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » শাড়িকাণ্ডে বাদীকে হত্যার হুমকি নিউ গিনি প্রপার্টিজে হামলা: জামিন পেলেন মিজানুর রহমান ও বিকাশ চন্দ্র শাহ
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬



রাজধানীর ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীতে নিউ গিনি প্রপার্টিজ লিমিটেডের প্রকল্প এলাকায় ভাঙচুর, লুটপাট ও চুরির মামলায় মিজানুর রহমান ও বিকাশ চন্দ্র শাহ জামিন পেয়েছেন। সোমবার (২৬ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হকের আদালত শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন। মিজানুর রহমান জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আব্দুল গফুরের জামাতা।

প্রসিকিউশন বিভাগের এসআই মারুফুজ্জামান জানান, আসামিপক্ষের আইনজীবীরা জামিনের আবেদন করলে বাদীপক্ষ তার বিরোধিতা করে। শুনানি শেষে আদালত জামিনের আদেশ দেন। একই মামলায় এর আগে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরী, শাহিনুজ্জামান ও শাহ আলম অনিক জামিন পেয়েছেন। মামুন, আসলাম ও মুন্না নামে তিন আসামি বর্তমানে কারাগারে রয়েছেন।

গত ২৬ সেপ্টেম্বর রাতে নিউ গিনি প্রপার্টিজের প্রকল্প এলাকায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ সময় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্রাউনফিশ স্টুডিওতেও হামলা চালানো হয়। নিউ গিনি প্রপার্টিজের পরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়া ক্যান্টনমেন্ট থানায় ১৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১৫০ থেকে ২০০ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন। পুলিশের প্রাথমিক তদন্তে জমির দখল-বেদখল নিয়ে বিরোধের বিষয়টি সামনে এসেছে।

বাংলাদেশ সময়: ১৯:৪৭:১৩   ১১ বার পঠিত   #  #  #  #  #  #




জেলা জজ কোর্ট’র আরও খবর


শাড়িকাণ্ডে বাদীকে হত্যার হুমকি নিউ গিনি প্রপার্টিজে হামলা: জামিন পেলেন মিজানুর রহমান ও বিকাশ চন্দ্র শাহ
তানজিন তিশার বিরুদ্ধে শাড়িকাণ্ডের মামলায় সিআইডিকে অধিকতর তদন্তের নির্দেশ
হত্যাচেষ্টা মামলায় দিলীপ আগরওয়ালার ফের ৭ দিনের রিমান্ড আবেদন
প্রধানমন্ত্রীর সফর ঘিরে ফেসবুক মন্তব্য: আবু বকরের ৭ দিনের রিমান্ড
যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
হত্যাচেষ্টা মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়ালার ৪ দিনের রিমান্ড
রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও লুটপাটের ঘটনায় ছাত্রদলের সাবেক নেতা লেলিন রিমান্ডে
দিলীপ আগরওয়ালার তিনদিনের রিমান্ড চায় সিআইডি
অ্যাপল গ্লোবাল টেলর এমডি ও চেয়ারম্যানের ২২ বছরের কারাদণ্ড ও ৯২৬ কোটি টাকা জরিমানা
বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন আরও ৭ জন, পরবর্তী শুনানি ২৮ অক্টোবর

Law News24.com News Archive

আর্কাইভ