শাড়িকাণ্ডে বাদীকে হত্যার হুমকি শাড়িকাণ্ডে বাদীকে হত্যার হুমকির অভিযোগে তানজিন তিশাকে আদালতে তলব

প্রথম পাতা » প্রধান সংবাদ » শাড়িকাণ্ডে বাদীকে হত্যার হুমকি শাড়িকাণ্ডে বাদীকে হত্যার হুমকির অভিযোগে তানজিন তিশাকে আদালতে তলব
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬



৭৫ হাজার টাকার শাড়ি সংক্রান্ত বিরোধের জেরে দায়ের করা মামলা তুলে নেওয়ার জন্য বাদীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে নতুন একটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মু. মাহবুব-উল-আলমের আদালতে ফ্যাশন ডিজাইনার সানায়া আনাম ওয়াফিকাহ চৌধুরী এই মামলাটি করেন।

বাদীপক্ষের আইনজীবী শুভ্র সিনহা রনি জানান, আদালত আগামী ২৩ নভেম্বর তানজিন তিশাকে সশরীরে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন।

মামলার অভিযোগে বলা হয়, গত বছরের ২৭ নভেম্বর সানায়া আনাম ওয়াফিকাহ তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণার একটি মামলা দায়ের করেছিলেন। সেই মামলাটি তুলে নেওয়ার জন্য তিশা বিভিন্ন সময় বাদীকে হুমকি দিয়ে আসছেন। গত বছরের ৭ নভেম্বর তিশা বাদীকে ফোন করে হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এছাড়াও, প্রতারণার মূল মামলাটি পিবিআই তদন্ত করে প্রতিবেদন জমা দিলেও বাদী তাতে নারাজি জানান। সেই নারাজির প্রেক্ষিতে আদালত গত রোববার মামলাটি সিআইডিকে অধিকতর তদন্তের নির্দেশ দিয়েছেন। সানায়া আনাম অভিযোগ করেন, তদন্ত প্রতিবেদন গণমাধ্যমে প্রকাশের পর তিশা ক্ষিপ্ত হয়ে তার পল্লবীর বাসায় লোক পাঠিয়ে হুমকি দিয়েছেন। এতে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। ভুক্তভোগী থানায় অভিযোগ করতে গেলেও থানা কর্তৃপক্ষ তাকে আদালতে মামলা করার পরামর্শ দেয় বলে অভিযোগে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:৩৭:০৯   ১১ বার পঠিত   #  #  #  #  #  #




প্রধান সংবাদ’র আরও খবর


মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে ইউরোপে গ্যাসের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ
শাড়িকাণ্ডে বাদীকে হত্যার হুমকি শাড়িকাণ্ডে বাদীকে হত্যার হুমকির অভিযোগে তানজিন তিশাকে আদালতে তলব
সরকার অনুমতি দিলে প্রয়োজনে ক্রসফায়ার করা হবে: আইজিপি
ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু
ওবামার পছন্দের প্রার্থীর বিরুদ্ধে ট্রাম্পের মুসলিমবিদ্বেষী প্রচার
কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের কাজ ৮৫ শতাংশ সম্পন্ন, জুলাইয়ে চালুর পরিকল্পনা
আদালত অবমাননার অভিযোগে নিঃশর্ত ক্ষমা চাইলেন দুই আইনজীবী
ফেরদৌসী আহমেদ মিষ্টির শূন্য আসনে উপনির্বাচনের মনোনয়নপত্র জমার শেষ দিন আজ
টানা ১০ দিনের ছুটি শেষে খুলল প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান
তথ্য অধিকার আইন তথ্য অধিকার আইনে তথ্য দিতে সিলেট জেলা প্রশাসনের গড়িমসি

Law News24.com News Archive

আর্কাইভ