ওবামার পছন্দের প্রার্থীর বিরুদ্ধে ট্রাম্পের মুসলিমবিদ্বেষী প্রচার

প্রথম পাতা » আন্তর্জাতিক » ওবামার পছন্দের প্রার্থীর বিরুদ্ধে ট্রাম্পের মুসলিমবিদ্বেষী প্রচার
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬



মিশিগানের সিনেট নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী আবদুল এল-সাইদকে নিয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রচারের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বিরুদ্ধে আক্রমণ আরও তীব্র করেছেন। রোববার মিশিগানের পোর্ট হুরন শহরে এক নির্বাচনী জনসভায় ট্রাম্প এল-সাইদকে নিয়ে ভিত্তিহীন অভিযোগ তোলেন এবং তাকে ‘জিহাদি’ হিসেবে অভিহিত করেন।

ট্রাম্প বলেন, ‘আবদুল আর ডেমোক্রেটরা জিতলে তারা বন্যার বাঁধ খুলে দেবে। আমাদের তীরে ডেকে আনবে জিহাদিদের দল। সহিংসতা আর সন্ত্রাসের এমন দুঃস্বপ্ন তৈরি হবে যে ক্রিসমাসটাও আপনারা উদযাপন করতে পারবেন না।’

ট্রাম্প দাবি করেন, এল-সাইদ যুক্তরাষ্ট্রে শরিয়া আইন চালু করতে চান এবং তিনি মুসলিম ব্রাদারহুডের সদস্য। তবে এল-সাইদ যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী একজন নাগরিক এবং স্বাস্থ্য বিভাগের সাবেক কর্মকর্তা। তার বিরুদ্ধে আনা এসব অভিযোগের কোনো প্রমাণ নেই। এল-সাইদ বরাবরই এসব বক্তব্যকে মনোযোগ ঘোরানোর কৌশল হিসেবে উল্লেখ করে দেশের জীবনযাত্রার ব্যয় কমানো ও স্বাস্থ্যসেবা বাড়ানোর মতো বিষয়গুলোতে নিজের মনোযোগ থাকার কথা জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৩:৫১:৫৫   ৮ বার পঠিত   #  #  #  #  #  #




আন্তর্জাতিক’র আরও খবর


ওবামার পছন্দের প্রার্থীর বিরুদ্ধে ট্রাম্পের মুসলিমবিদ্বেষী প্রচার
নেতানিয়াহুর কর্মকাণ্ড ইসরায়েলের জন্য বড় ঝুঁকি: হারেৎজ
১৫০০ ফিলিস্তিনিকে বাস্তুচ্যুত করল ইসরায়েল, আরও ২৫০০ জনকে টার্গেট
গিয়ারে ত্রুটি: ৯৪টি হোন্ডা মোটরসাইকেল প্রত্যাহারের ঘোষণা সৌদির
মিশিগানে ডেমোক্র্যাট প্রার্থী এল-সায়েদের পক্ষে ওবামার প্রচার
আটটি যুদ্ধ থামানোর কৃতিত্ব দাবি ট্রাম্পের, নোবেল না পাওয়ায় হতাশা
কানাডায় অভিবাসন জালিয়াতির অভিযোগে পাঁচ বাংলাদেশির বিরুদ্ধে মামলা
ভিসা ছাড়া ইউরোপ ভ্রমণের সুযোগ পেতে পারে উপসাগরীয় ৫ দেশের নাগরিক
ইউরোপে শীতকালীন সময় শুরু, ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাচ্ছে
চীনে উৎপাদন বাড়লেও মুনাফার সংকটে অর্থনীতি

Law News24.com News Archive

আর্কাইভ