ইউরোপে শীতকালীন সময় শুরু, ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাচ্ছে

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইউরোপে শীতকালীন সময় শুরু, ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাচ্ছে
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬



ইউরোপের অধিকাংশ দেশে আগামী রোববার (২৫ অক্টোবর) থেকে শীতকালীন সময় কার্যকর হচ্ছে। এদিন গ্রীষ্মকালীন সময়ের অবসান ঘটিয়ে ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হবে। এর ফলে ইউরোপের দেশগুলোতে স্থানীয় সময়ের হিসাবে এক ঘণ্টা পরিবর্তন আসবে। ইউরোনিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ২৭টি সদস্য দেশেই ২৫ অক্টোবর শীতকালীন সময় শুরু হবে। পর্তুগাল, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ইতালি ও স্পেনসহ ইউরোপের বিভিন্ন দেশে এ সময় পরিবর্তন কার্যকর হবে। প্রচলিত নিয়ম অনুযায়ী, প্রতি বছর মার্চের শেষ রবিবার গ্রীষ্মকালীন সময় শুরু হয়। আর অক্টোবরের শেষ রবিবার ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়ে স্ট্যান্ডার্ড টাইমে ফিরে যায় দেশগুলো। পর্তুগালের মূল ভূখণ্ডের রাজধানী লিসবন, পোর্তোসহ বিভিন্ন শহরে স্থানীয় সময় রবিবার রাত ২টায় ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়ে রাত ১টায় নেওয়া হবে। একই সময়ে মাদেইরা দ্বীপপুঞ্জেও সময় পরিবর্তন করা হবে। তবে আজোরেস দ্বীপপুঞ্জে স্থানীয় সময় রাত ১টায় ঘড়ির কাঁটা পিছিয়ে রাত ১২টা করা হবে। ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর মধ্যে নেদারল্যান্ডস, বেলজিয়াম, পোল্যান্ড, সুইডেন, ডেনমার্ক, ফিনল্যান্ড ও গ্রিসেও একই দিনে শীতকালীন সময় কার্যকর হবে।

বাংলাদেশ সময়: ১০:০৫:৪১   ১৭ বার পঠিত   #  #  #  #  #




আন্তর্জাতিক’র আরও খবর


ইউরোপে শীতকালীন সময় শুরু, ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাচ্ছে
চীনে উৎপাদন বাড়লেও মুনাফার সংকটে অর্থনীতি
এসএএফএনের অনারারি সিনিয়র ফেলো হলেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী
সৌদি আরবে নিরাপত্তা পরিস্থিতির অবনতি, নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ ইতালির
প্রথমবার যুক্তরাষ্ট্র সফরে চরমোনাই পীর
তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্পে ১৬ জনের মৃত্যু
সৌদিতে দণ্ডপ্রাপ্ত ২০ বাংলাদেশির সাজা ও অপরাধ নিয়ে ধোঁয়াশা
সৌদির বিমানবন্দরে হুতিদের হামলা সৌদির বিমানবন্দরে হুতিদের হামলা: ১৩৫ ফ্লাইট বাতিল ও স্থগিত, ভোগান্তিতে ২০ হাজার যাত্রী
ফ্রান্সে বিক্ষোভ ছড়িয়ে দিতে ১০১ সংগঠনের নেটওয়ার্কের দাবি ফক্স নিউজের
রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিরা রাশিয়ার যুদ্ধে প্রতারিত বাংলাদেশিরা: অস্ত্র দিয়ে টোপ ফেলে পাঠানো হচ্ছে সম্মুখ সমরে

Law News24.com News Archive

আর্কাইভ