শ্রীপুরে যুবলীগের মিছিল, আটজনকে পুলিশে সোপর্দ

প্রথম পাতা » প্রধান সংবাদ » শ্রীপুরে যুবলীগের মিছিল, আটজনকে পুলিশে সোপর্দ
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬



গাজীপুরের শ্রীপুরে মিছিল করার সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠন যুবলীগের আটজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। গতকাল শুক্রবার জুমার নামাজের পর শ্রীপুর থানা ফটকসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিদের মধ্যে আছেন আতিকুর রহমান, আরিফুল ইসলাম, জুনাইদ মিয়া ও মোমেন। বাকিদের নাম জানা যায়নি। আটক ব্যক্তিদের দলীয় পরিচয় জানা যায়নি।

স্থানীয় কয়েকটি সূত্র জানায়, গতকাল দুপুরে শ্রীপুর থানা ফটকের কাছাকাছি একটি স্থান থেকে যুবলীগের নেতা-কর্মীরা মিছিল শুরু করেন। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা তাঁদের ধাওয়া দিলে তাঁরা শ্রীপুর মধ্যবাজারের দিকে চলে যান। পরে সেখান থেকে আটজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

ওই আটজনকে আটকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম। তিনি দাবি করেন, থানার সামনে নয়, মধ্যবাজার এলাকায় মিছিলটি হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের তৎপরতা ঠেকাতে পুলিশ কাজ করে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১১:০৪:১৭   ১৪ বার পঠিত   #  #  #  #  #




প্রধান সংবাদ’র আরও খবর


শ্রীপুরে যুবলীগের মিছিল, আটজনকে পুলিশে সোপর্দ
ইউরোপে শীতকালীন সময় শুরু, ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাচ্ছে
দেশের বাজারে স্বর্ণের দাম কমল
চীনে উৎপাদন বাড়লেও মুনাফার সংকটে অর্থনীতি
অভিযানের এক মাস কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে স্বস্তি, তবে শঙ্কা কাটেনি
সাইবার সতর্কতায় টানা দ্বিতীয় দিন বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট
আইনজীবীদের সুবিধার্থে শনিবার খোলা থাকবে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়
সাতকানিয়ায় অটোরিকশা-বাস সংঘর্ষে ২ জন নিহত, বাসে আগুন ও মহাসড়ক অবরোধ
ছাত্রদল নেতার চাঁদাবাজি আদাবরে চাঁদাবাজি ও দখলদারির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার
বগুড়ার শিশু আবু বক্করের চোখের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

Law News24.com News Archive

আর্কাইভ