দেশের বাজারে টানা তিন দফা কমার পর স্বর্ণের দাম আরও কমেছে। শুক্রবার (২৩ অক্টোবর) মূল্যবান এই ধাতুর দাম ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছে। এ নিয়ে টানা তিন দফায় ভরিপ্রতি স্বর্ণের দাম মোট ৭ হাজার ১১৫ টাকা কমল।
শনিবার (২৪ অক্টোবর) সারা দেশে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকায় বিক্রি হচ্ছে।
নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকায় কেনাবেচা হচ্ছে। এর আগে বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভরিতে ১ হাজার ৬৯১ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৬ হাজার ৩৪০ টাকা নির্ধারণ করা হয়েছিল। তারও আগে গত ১৩ অক্টোবর ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে দাম ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা করা হয়েছিল।
বাংলাদেশ সময়: ৮:৫৭:২২ ৬ বার পঠিত #অর্থনীতি #বাজারদর #স্বর্ণ #স্বর্ণের দাম