মানিকগঞ্জে প্রতিবন্ধী চার ভাই-বোনের মানবেতর জীবন

প্রথম পাতা » প্রধান সংবাদ » মানিকগঞ্জে প্রতিবন্ধী চার ভাই-বোনের মানবেতর জীবন
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬



মানিকগঞ্জ সদর উপজেলার দীঘি ইউনিয়নের ভাটবাউর গ্রামের মৃত হযরত আলী ও জহুরা বেগমের আট সন্তানের মধ্যে চারজন শারীরিক প্রতিবন্ধকতার শিকার। খর্বাকৃতির এই চার ভাই-বোন হলেন মোছা. হাবিয়া (৬৪), মোছা. মেহেরজান (৫৮), ইজ্জত আলী (৫২) ও সিরাজ আলী (৪৮)। তাঁদের মধ্যে হাবিয়া ও মেহেরজান দাঁড়াতে পারেন না এবং দৈনন্দিন কাজের জন্য অন্যের ওপর নির্ভরশীল।

তাঁরা মানিকগঞ্জ সদর উপজেলার দীঘি ইউনিয়নের ভাটবাউর গ্রামের মৃত হযরত আলী ও জহুরা বেগমের সন্তান। এই দম্পতির আরও চার সন্তান রয়েছে। তাঁদের আট সন্তানের মধ্যে পাঁচ মেয়ে ও তিন ছেলে।

শৈশবে জ্বরে আক্রান্ত হওয়ার পর থেকে তাঁদের শারীরিক এই সমস্যা দেখা দেয় বলে মা জহুরা বেগম জানিয়েছেন। বর্তমানে ইজ্জত ও সিরাজ বাড়ির পাশে ছোট একটি পান-সিগারেটের দোকান চালিয়ে এবং সরকারি প্রতিবন্ধী ভাতার সহায়তায় সংসার চালাচ্ছেন। তবে বাড়িতে যাতায়াতের কোনো রাস্তা না থাকায় তাঁদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। প্রতিবন্ধী বোনদের চিকিৎসার জন্য হাসপাতালে নিতেও পরিবারটি হিমশিম খাচ্ছে। স্থানীয় সমাজসেবক আমজাদ হোসেন জানান, রাস্তা না থাকায় ওই পরিবারসহ আশপাশের অন্তত ১০টি পরিবার চলাচলের ক্ষেত্রে চরম বিপাকে রয়েছে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী নাসরিন জানিয়েছেন, তিনি পরিবারটির বিষয়ে খোঁজখবর নেবেন এবং রাস্তা নির্মাণের উদ্যোগ গ্রহণ করবেন। গত শনিবার গণমাধ্যম বন্ধুসভার উদ্যোগে পরিবারটিকে একটি সেলাই মেশিন ও খাদ্যসামগ্রী উপহার দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ৯:২৮:৩৫   ৯ বার পঠিত   #  #  #  #  #




প্রধান সংবাদ’র আরও খবর


মানিকগঞ্জে প্রতিবন্ধী চার ভাই-বোনের মানবেতর জীবন
এয়ারপোর্টকাণ্ডে মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন শুনানি আজ
নেতানিয়াহুর কর্মকাণ্ড ইসরায়েলের জন্য বড় ঝুঁকি: হারেৎজ
ধর্ষণের শিকার তরুণীর সন্তান প্রসব, নবজাতক নিয়ে গেছেন অভিযুক্ত যুবকের লোকজন
রাজধানীতে মোটরসাইকেল ব্যবসায়ীকে অপহরণ, কারাগারে ৬
চার বইয়ের অনুমোদন, নতুন যুক্ত হওয়া এসব বইয়ে কী থাকছে
পূর্বাচল ও ঝিলমিলে ১,০৭৪ প্লট বরাদ্দে অনিয়ম, স্থগিত নথির কার্যক্রম
ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে পূর্ণ মন্ত্রীর ক্ষমতা পেলেন হুমায়ুন কবির
১৫০০ ফিলিস্তিনিকে বাস্তুচ্যুত করল ইসরায়েল, আরও ২৫০০ জনকে টার্গেট
তানজিন তিশার বিরুদ্ধে শাড়িকাণ্ডের মামলায় সিআইডিকে অধিকতর তদন্তের নির্দেশ

Law News24.com News Archive

আর্কাইভ