রাজধানীতে মোটরসাইকেল ব্যবসায়ীকে অপহরণ, কারাগারে ৬

প্রথম পাতা » অপরাধ » রাজধানীতে মোটরসাইকেল ব্যবসায়ীকে অপহরণ, কারাগারে ৬
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬



রাজধানীর মোহাম্মদপুরে মো. শরীফ নামে এক মোটরসাইকেল ব্যবসায়ীকে অপহরণ ও ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে দুই সরকারি গোয়েন্দা সংস্থার সদস্যসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৫ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হক শুনানি শেষে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

গ্রেফতারকৃতরা হলেন আল মামুন (৩৯), নুরুজ্জামান (৩১), আনসার সদস্য সোহেল রানা (৩২), বেসরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তাপ্রহরী মুকুল গাজী (২৬), মাহফুজুর রহমান (২২) এবং জিয়াউল ইসলাম (৩৫)। এ ছাড়া সোনিয়া (৩০) ও ফনিরুল ওরফে মনিরুল (৪৫) নামে আরও দুজনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার অনুযায়ী, আনসার সদস্য সোহেল রানা মোটরসাইকেল কেনার কথা বলে ব্যবসায়ী শরীফকে চন্দ্রিমা মডেল টাউনের একটি বাসায় নিয়ে যান। সেখানে সোনিয়া নামে এক নারী উপস্থিত ছিলেন। সোহেল ঘর থেকে বের হয়ে যাওয়ার পর অন্য আসামিরা শরীফকে মারধর করে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। ভুক্তভোগী তাৎক্ষণিকভাবে ৭০ হাজার টাকা দিলেও আসামিরা তাঁকে আটকে রেখে আরও টাকার জন্য চাপ প্রয়োগ করেন।

রোববার ভোর ৩টার দিকে আসামিরা শরীফকে একটি টয়োটা গাড়িতে করে শেরেবাংলা নগরে শিশু হাসপাতালের বিপরীত পাশে নিয়ে যান। সেখানে চা পান করতে নামলে শরীফ টহলরত পুলিশকে দেখে সহায়তা চান। পুলিশ তাৎক্ষণিকভাবে ছয়জনকে গ্রেফতার করে। শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, ঘটনার স্থান মোহাম্মদপুর থানা এলাকায় হওয়ায় আসামিদের ওই থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ৭:০৩:১০   ১১ বার পঠিত   #  #  #  #  #  #




অপরাধ’র আরও খবর


ধর্ষণের শিকার তরুণীর সন্তান প্রসব, নবজাতক নিয়ে গেছেন অভিযুক্ত যুবকের লোকজন
রাজধানীতে মোটরসাইকেল ব্যবসায়ীকে অপহরণ, কারাগারে ৬
হাজারীবাগে কুরিয়ার সার্ভিসে হামলা ও ভাঙচুর, বাদীকে হত্যার হুমকি
কেরানীগঞ্জে গৃহপরিচারিকাকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ
খুলনায় মোটরসাইকেলে এসে গুলি, যুবদল নেতা আহত
যৌন নিপীড়নের অভিযোগ যৌন নিপীড়নের অভিযোগ: বিচার চাইতে মাদ্রাসায় গিয়েছিলাম, মব সৃষ্টি করিনি, দাবি শিশুর বাবার
অভিযানের এক মাস কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে স্বস্তি, তবে শঙ্কা কাটেনি
ছাত্রদল নেতার চাঁদাবাজি আদাবরে চাঁদাবাজি ও দখলদারির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার
খুলনায় ১৫ ঘণ্টার ব্যবধানে দুই হত্যাকাণ্ড
বাসের কাউন্টারে খুন বাসের কাউন্টারে খুন মাগুরায় যুবদল নেতা হত্যায় সংগঠনের আরেক নেতাসহ দুজন গ্রেপ্তার

Law News24.com News Archive

আর্কাইভ