ছাত্রদল নেতার চাঁদাবাজি আদাবরে চাঁদাবাজি ও দখলদারির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার

প্রথম পাতা » অপরাধ » ছাত্রদল নেতার চাঁদাবাজি আদাবরে চাঁদাবাজি ও দখলদারির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬



রাজধানীর কারওয়ান বাজারে মাছের আড়তে চাঁদাবাজির অভিযোগে আদাবর থানা ছাত্রদলের আহ্বায়ক নয়ন হোসেনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে গ্রেপ্তারের পর আদাবর এলাকায় তাঁর বিরুদ্ধে চাঁদাবাজি, দখলসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ উঠে এসেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আদাবরের মনসুরাবাদ হাউজিংয়ে সড়ক সংস্কারের সময় ভবনমালিকদের জোর করে নিজেদের লোক দিয়ে পয়োনিষ্কাশন নালার কাজ করাতে বাধ্য করেন নয়নের অনুসারীরা। কাজ শেষে প্রতিটি বাড়ি থেকে ২০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়। এ ছাড়া নির্মাণাধীন ভবন, ফুটপাতের দোকান ও এমব্রয়ডারি কারখানা থেকে নিয়মিত চাঁদা তোলার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

স্থানীয়রা জানান, আদাবর থানা ছাত্রদলের আহ্বায়ক নয়ন হোসেন ও সদস্যসচিব মনিরুজ্জামান মজুমদার জসিমের নেতৃত্বে এসব চাঁদাবাজি চলত।

স্থানীয় বিএনপি নেতা মাসুম বাবুলের বাড়ি দখলের চেষ্টার অভিযোগও রয়েছে তাঁদের বিরুদ্ধে। মনিরুজ্জামান মজুমদার অবশ্য চাঁদাবাজি ও দখলের অভিযোগ অস্বীকার করে একে রাজনৈতিক প্রতিহিংসা বলে দাবি করেছেন। ডিবি পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার মো. জিয়াউদ্দিন আহম্মেদ জানিয়েছেন, কারওয়ান বাজারের ঘটনায় নয়নকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে আসা অন্যান্য অভিযোগ যাচাই-বাছাই করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২১:৪১:৪৯   ৭ বার পঠিত   #  #  #  #  #  #




অপরাধ’র আরও খবর


ছাত্রদল নেতার চাঁদাবাজি আদাবরে চাঁদাবাজি ও দখলদারির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার
খুলনায় ১৫ ঘণ্টার ব্যবধানে দুই হত্যাকাণ্ড
বাসের কাউন্টারে খুন বাসের কাউন্টারে খুন মাগুরায় যুবদল নেতা হত্যায় সংগঠনের আরেক নেতাসহ দুজন গ্রেপ্তার
নিঃসন্তান বৃদ্ধাকে হত্যার দায়ে ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫
মামলার পর জানা গেল থানায় ঢুকে তিন পুলিশ সদস্যকে পিটিয়েছিলেন এক যুবক
বাসের কাউন্টারে মৃত্যু মাগুরায় বাসের কাউন্টারে যুবদল নেতার মৃত্যু, মাথায় গুলির ক্ষত শনাক্ত
জামিনে বেরিয়ে আবাসন প্রকল্পের মালিককে হত্যার হুমকি, থানায় জিডি
ঝিনাইদহে শ্বশুরের কুড়ালের আঘাতে জামাই খুন
পোষা বিড়াল পিটিয়ে হত্যার অভিযোগে থানায় মালিক
শরীয়তপুরে অনৈতিক কাজের অভিযোগে ইউএনওর গাড়িচালকসহ চারজন কারাগারে

Law News24.com News Archive

আর্কাইভ