পাঁচ জেলা শহরে পুকুরের তালিকা চেয়ে হাইকোর্টের নির্দেশ

প্রথম পাতা » প্রধান সংবাদ » পাঁচ জেলা শহরে পুকুরের তালিকা চেয়ে হাইকোর্টের নির্দেশ
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬



বগুড়া, বরিশাল, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম জেলা শহরে রেকর্ডভুক্ত পুকুরের তালিকা দাখিল করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে এই আদেশ দেন। তিন মাসের মধ্যে সংশ্লিষ্ট পাঁচ জেলার জেলা প্রশাসকদের হলফনামা আকারে এই তালিকা দাখিল করতে বলা হয়েছে।

আদালত একই সঙ্গে পাঁচ জেলা শহরে অবৈধভাবে পুকুর ভরাট ও দখল বন্ধে ১৫ দিনের মধ্যে সাত সদস্যবিশিষ্ট মনিটরিং কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। এই কমিটিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের প্রতিনিধি এবং পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি অন্তর্ভুক্ত থাকবেন।

রিট আবেদনকারীদের জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ জানান, রেকর্ডে থাকা পুকুরগুলো যাতে কেউ দখল বা ভরাট করতে না পারে, সে বিষয়ে মনিটরিং কমিটিকে ব্যবস্থা নিতে বলা হয়েছে। তবে ২০০০ সালের জলধার সংরক্ষণ আইনের ৬ ধারা অনুসারে বৈশিষ্ট্য পরিবর্তন করা পুকুর এই তালিকার অন্তর্ভুক্ত হবে না। এ বিষয়ে চার সপ্তাহের মধ্যে বিবাদীদের কমপ্লায়েন্স প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে। মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে এই রিটটি দায়ের করা হয়।

বাংলাদেশ সময়: ১৮:১৬:৩৭   ৬ বার পঠিত   #  #  #  #  #  #




প্রধান সংবাদ’র আরও খবর


পাঁচ জেলা শহরে পুকুরের তালিকা চেয়ে হাইকোর্টের নির্দেশ
শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ: প্রধান আসামি গ্রেপ্তার
মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে ইউরোপে গ্যাসের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ
শাড়িকাণ্ডে বাদীকে হত্যার হুমকি শাড়িকাণ্ডে বাদীকে হত্যার হুমকির অভিযোগে তানজিন তিশাকে আদালতে তলব
সরকার অনুমতি দিলে প্রয়োজনে ক্রসফায়ার করা হবে: আইজিপি
ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু
ওবামার পছন্দের প্রার্থীর বিরুদ্ধে ট্রাম্পের মুসলিমবিদ্বেষী প্রচার
কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের কাজ ৮৫ শতাংশ সম্পন্ন, জুলাইয়ে চালুর পরিকল্পনা
আদালত অবমাননার অভিযোগে নিঃশর্ত ক্ষমা চাইলেন দুই আইনজীবী
ফেরদৌসী আহমেদ মিষ্টির শূন্য আসনে উপনির্বাচনের মনোনয়নপত্র জমার শেষ দিন আজ

Law News24.com News Archive

আর্কাইভ