ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে কারচুপির অভিযোগ, জামায়াতের বিক্ষোভ কর্মসূচি

প্রথম পাতা » প্রধান সংবাদ » ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে কারচুপির অভিযোগ, জামায়াতের বিক্ষোভ কর্মসূচি
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬



ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ব্যাপক অনিয়ম, ভোট কারচুপি এবং পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ তুলেছে ১১ দলীয় ঐক্যজোট। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে ঠাকুরগাঁও জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ঐক্যজোটের প্রার্থী ও জামায়াত নেতা দেলোয়ার হোসেন।

ভোটের দিন বিকাল চারটা পর্যন্ত কোনো অনিয়মের সুরাহা প্রশাসন দিতে পারেনি। বিভিন্ন কেন্দ্র থেকে আমাদের পোলিং এজেন্টদের জোরপূর্বক বের করে দেওয়া হয়েছে। অনেক জায়গায় এজেন্টদের বের করার পর তারা নিজেদের মতো করে রেজাল্ট তৈরি করেছে। এমনকি কোনো কোনো সেন্টারে ফলাফল না দিয়েই পুরো বাক্সে করে ব্যালট নিয়ে চলে আসার ঘটনাও ঘটেছে।

দেলোয়ার হোসেন আরও অভিযোগ করেন, রাজাগাঁও ইউনিয়নের খড়িবাড়ি হাই স্কুল কেন্দ্রে অনিয়মের প্রতিবাদ করায় প্রধান নির্বাচনি এজেন্টের ওপর হামলা চালানো হয়। এছাড়া ফলাফল ঘোষণার আগেই বিজয় র‍্যালি ও মিষ্টি বিতরণের ঘটনাকে তিনি পূর্বপরিকল্পিত ও হাস্যকর বলে অভিহিত করেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, দিনভর চলা অনিয়ম ও হামলায় প্রায় ১৫ থেকে ২০ জন পোলিং এজেন্ট আহত হয়েছেন, যার মধ্যে চারজন হাসপাতালে চিকিৎসাধীন। এসব ঘটনার প্রতিবাদে এবং নির্বাচন প্রত্যাখ্যান করে শুক্রবার (৩০ অক্টোবর) ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় ঐক্যজোট।

বাংলাদেশ সময়: ১২:৩০:১৭   ১২ বার পঠিত   #  #  #  #  #  #




প্রধান সংবাদ’র আরও খবর


বিমানবাহিনীর সাবেক পাইলট তাহসিফের মৃত্যু: বন্ধু দীপকে জিজ্ঞাসাবাদ করছে পিবিআই
নতুন ঋণের অর্থ সঠিকভাবে ব্যবহারের নিশ্চয়তা কোথায়: ওয়াহিদউদ্দিন মাহমুদ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে কারচুপির অভিযোগ, জামায়াতের বিক্ষোভ কর্মসূচি
নীতিমালা প্রকাশ ঢাকা শহরে ব্যাটারিচালিত রিকশা চলাচলে নতুন নীতিমালা
এলপিজির দাম বাড়ানোর প্রস্তাব নিয়ে বিইআরসির গণশুনানি
এলডিসি থেকে উত্তরণের সময়সীমা ৩ বছর বাড়াল জাতিসংঘ
সাগরে নতুন লঘুচাপ, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস
মোটরসাইকেলের ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা বাড়াল বিআরটিএ
সাবেক কাউন্সিলর সাঈদের সাত বছরের কারাদণ্ড
বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিক নিহতের মামলায় কিশোরের জামিন

Law News24.com News Archive

আর্কাইভ