স্ত্রীর চাচাতো ভাবিকে যৌন হয়রানির দায়ে আইনজীবীর কারাদণ্ড

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » স্ত্রীর চাচাতো ভাবিকে যৌন হয়রানির দায়ে আইনজীবীর কারাদণ্ড
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬



ঢাকার ওয়ারী এলাকায় একই বাড়িতে বসবাসরত স্ত্রীর চাচাতো ভাইয়ের স্ত্রীকে যৌন হয়রানির দায়ে মোবারক হোসেন মোহন নামে এক আইনজীবীকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুনতাসির আহমেদ এ রায় ঘোষণা করেন। রায়ে আসামিকে তিন বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি পাঁচ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও এক মাস বিনাশ্রম কারাভোগ করতে হবে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন এবং পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে। মামলার বিবরণ অনুযায়ী, মোবারক হোসেন মোহন ভুক্তভোগীর চাচাতো ননদের জামাই। ওয়ারীর ভজহরি সাহা স্ট্রিট এলাকায় একই বাসার বিভিন্ন রুমে তারা বসবাস করতেন। মোবারক হোসেন বিভিন্ন সময় ওই নারীকে কুপ্রস্তাব ও অশ্লীল অঙ্গভঙ্গি করতেন। ২০১৭ সালের ২০ আগস্ট রাতে রান্নাঘরের পাশে ওই নারীকে জাপটে ধরে যৌন হয়রানির অভিযোগে ওয়ারী থানায় মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে একই বছরের ৩০ সেপ্টেম্বর পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। ২০১৯ সালের ১ এপ্রিল অভিযোগ গঠনের মাধ্যমে বিচার প্রক্রিয়া শুরু হয় এবং ট্রাইব্যুনাল ১৬ জন সাক্ষীর মধ্যে ১২ জনের সাক্ষ্যগ্রহণ শেষে এই রায় প্রদান করেন।

বাংলাদেশ সময়: ১৯:৪৯:১৬   ৯ বার পঠিত   #  #  #  #  #  #




জেলা জজ কোর্ট’র আরও খবর


স্ত্রীর চাচাতো ভাবিকে যৌন হয়রানির দায়ে আইনজীবীর কারাদণ্ড
চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনের জামিন নামঞ্জুর
জিহাদ হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে আনিসুল হক ও মামুন
সাবেক সহকারী কর কমিশনার শ্যামল কৃষ্ণ দাসের ৫ বছরের কারাদণ্ড
অ্যাটর্নি জেনারেল জবি শিক্ষার্থী জোবায়েদ হোসেন হত্যা মামলার চার্জ শুনানির তারিখ ৮ নভেম্বর
রাজউকের প্লট দেওয়ার নামে ৬ কোটি ২৩ লাখ টাকা আত্মসাৎ: আসামি মঞ্জুরুল কারাগারে
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনসহ ২০ জনের বিরুদ্ধে মামলার তদন্ত প্রতিবেদন ২০ জানুয়ারি
শাড়িকাণ্ডে বাদীকে হত্যার হুমকি নিউ গিনি প্রপার্টিজে হামলা: জামিন পেলেন মিজানুর রহমান ও বিকাশ চন্দ্র শাহ
তানজিন তিশার বিরুদ্ধে শাড়িকাণ্ডের মামলায় সিআইডিকে অধিকতর তদন্তের নির্দেশ
হত্যাচেষ্টা মামলায় দিলীপ আগরওয়ালার ফের ৭ দিনের রিমান্ড আবেদন

Law News24.com News Archive

আর্কাইভ