স্বাস্থ্যখাতে জনবল সংকট নিরসনে কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির

প্রথম পাতা » প্রধান সংবাদ » স্বাস্থ্যখাতে জনবল সংকট নিরসনে কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির
রবিবার, ১ নভেম্বর ২০২৬



রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের হাসপাতালগুলোতে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীর সংকট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দেশে চিকিৎসকের সংখ্যা অত্যন্ত কম এবং হাসপাতালগুলোতে নার্স, টেকনিশিয়ান ও মেডিকেল অ্যাসিস্ট্যান্টের তীব্র সংকট রয়েছে।

রোববার (০১ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে সোসাইটি অব অটোল্যারিঙ্গোলজিস্টস এন্ড হেড-নেক সার্জনস অব বাংলাদেশ-এর বার্ষিক বৈজ্ঞানিক কনফারেন্স ও এজিএম-২০২৬ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, হাসপাতালে আধুনিক যন্ত্রপাতি আনা হলেও দক্ষ জনবলের অভাবে সেগুলো অব্যবহৃত অবস্থায় পড়ে থাকে। তিনি উল্লেখ করেন, স্বাস্থ্য খাতে প্রায় ১৬ হাজার কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম কেনার উদ্যোগ নেওয়া হলেও অতীতে কেনা অনেক সরঞ্জামই বাক্সবন্দি অবস্থায় পড়ে আছে। তিনি বলেন,

আপনারা যন্ত্রপাতি নিয়ে আসবেন, কিন্তু সেগুলো পরিচালনার জন্য লোক থাকবে না এমন হলে চলবে না।

তিনি আরও বলেন, জেলা সদরের হাসপাতালগুলোতে অব্যবস্থাপনা, অবহেলা ও দুর্নীতির কারণে সাধারণ মানুষ সঠিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার উল্লেখ করে তিনি দরিদ্র ও সাধারণ মানুষের জন্য একটি উপযুক্ত স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তিনি চিকিৎসকদের আরও মানবিক ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে স্বাস্থ্য খাতের উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করেন রাষ্ট্রপতি। অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:২৬:৩৯   ২১ বার পঠিত   #  #  #  #  #




প্রধান সংবাদ’র আরও খবর


১৩টি সিটি করপোরেশনে ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন শুরু
সরকারি কর্মচারীদের বর্ধিত বেতনের বকেয়া পরিশোধ শুরু
ঢাকায় সোনার ছয়টি ‘ডিম’ জব্দ, বাজারমূল্য প্রায় ৫ কোটি টাকা
আইনজীবী ছিদ্দিক উল্লাহর রায় জালিয়াতি তদন্তে কমিটি গঠন আপিল বিভাগের
স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণ: যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
অনেককেই আটকের কথা বলছে পুলিশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন: ফেসবুকে পোস্ট দিয়ে স্বীকার করায় আটক ১
মানবতাবিরোধী অপরাধ মানবতাবিরোধী অপরাধ: আমু-শাজাহানসহ ৭ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল
সুনামগঞ্জে মানবতাবিরোধী অপরাধ মামলার সাক্ষীর বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগে মামলা
অনাবাসিক ঢাবি শিক্ষার্থীদের দুর্ভোগ সরকারি কলোনিতে সাবলেট উচ্ছেদ: সেমিস্টার ফাইনালের আগে বিপাকে ঢাবি শিক্ষার্থীরা
তাহসিফ হত্যা মামলা: জেরিকা তাসনিম দিশার ৪ দিনের রিমান্ড

Law News24.com News Archive

আর্কাইভ