বাংলা কিউআরভিত্তিক ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন সেবা চালু

প্রথম পাতা » জাতীয় » বাংলা কিউআরভিত্তিক ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন সেবা চালু
সোমবার, ২ নভেম্বর ২০২৬



দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় নতুন সংযোজন হিসেবে বাংলা কিউআরভিত্তিক ব্যক্তি-থেকে-ব্যক্তি (পিটুপি) লেনদেন সেবা চালু হয়েছে। রোববার (০১ নভেম্বর) থেকে চালু হওয়া এ সেবার মাধ্যমে একজন ব্যক্তি অন্য ব্যক্তির কিউআর কোড স্ক্যান করে সহজে, দ্রুত ও নিরাপদে অর্থ পাঠাতে পারবেন। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এ পদ্ধতিতে অর্থ পাঠানোর সময় প্রাপকের মোবাইল নম্বর বা হিসাব নম্বর আলাদাভাবে লেখার প্রয়োজন হবে না। প্রাপকের কিউআর কোড স্ক্যান করে প্রয়োজনীয় তথ্য যাচাইয়ের পরই লেনদেন সম্পন্ন করা যাবে। নতুন এ সেবার ফলে ব্যক্তিপর্যায়ে ডিজিটাল অর্থ স্থানান্তর আরও সহজ ও সুবিধাজনক হবে। একই সঙ্গে দৈনন্দিন লেনদেনে নগদ অর্থের ব্যবহার কমানো এবং ডিজিটাল পেমেন্টের প্রসারে এটি সহায়ক ভূমিকা রাখবে। বাংলাদেশ ব্যাংকের এ উদ্যোগ দেশের পেমেন্ট ব্যবস্থাকে আরও অন্তর্ভুক্তিমূলক করার পাশাপাশি নগদবিহীন লেনদেনের প্রসারেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ৭:৩২:০৭   ২২ বার পঠিত   #  #  #  #  #




জাতীয়’র আরও খবর


সরকারি কর্মচারীদের বর্ধিত বেতনের বকেয়া পরিশোধ শুরু
বাংলা কিউআরভিত্তিক ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন সেবা চালু
৭ নভেম্বর সরকারি ছুটি, তবে সরকারি চাকরিজীবীদের জন্য বাড়তি ছুটির সুযোগ নেই
সেন্টমার্টিনে পর্যটকদের সাড়ে চার মাস রাতযাপনের অনুমতি
বেকারত্বে অলস দেশের ১ কোটি ৫ লাখ তরুণ-তরুণী
সমৃদ্ধ বাংলাদেশ গঠনে রাজনৈতিক সমঝোতা অপরিহার্য: স্বরাষ্ট্রমন্ত্রী
পিএসসির নতুন সদস্য অধ্যাপক শামীমা সুলতানার শপথ কাল
জনগণের রায় অগ্রাহ্য করলে সরকারকে চরম মূল্য দিতে হবে: শফিকুর রহমান
পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্ত রোববার: শ্রমমন্ত্রী
মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি ৮ হাজার টাকা নির্ধারণ

Law News24.com News Archive

আর্কাইভ