ব্যবসায়ী নাসিরের মামলা যুব মহিলা লীগ নেত্রী ইসরাত জাহান পল্লবী চারদিনের রিমান্ডে

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » ব্যবসায়ী নাসিরের মামলা যুব মহিলা লীগ নেত্রী ইসরাত জাহান পল্লবী চারদিনের রিমান্ডে
বুধবার, ৪ নভেম্বর ২০২৬



রাজধানীর গুলশান থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নীলফামারী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ইসরাত জাহান পল্লবীকে (৪৬) চারদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বুধবার (৪ নভেম্বর) বিকেলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক মো. রুহুল আমিন আসামিকে আদালতে হাজির করে সাতদিনের রিমান্ডের আবেদন করেছিলেন। শুনানি শেষে আদালত চারদিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে, চীন থেকে ফেরার পথে বিমানবন্দর থেকে তাকে আটক করে পুলিশ। মামলার অভিযোগে বলা হয়, গত ১১ সেপ্টেম্বর গুলশান-১-এর কেএফসি রেস্টুরেন্টের সামনে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীসহ অজ্ঞাতনামা ৮০ থেকে ১০০ জন আসামি রাষ্ট্রবিরোধী সমাবেশের আয়োজন করে। এ সময় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি ও বিশৃঙ্খলা তৈরির অভিযোগ আনা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ককটেল ও ককটেল তৈরির আলামত উদ্ধার করে। তদন্ত কর্মকর্তা রিমান্ড আবেদনে উল্লেখ করেন, মামলার মূল রহস্য উদ্ঘাটন, পরিকল্পনাকারীদের শনাক্ত এবং পলাতক আসামিদের গ্রেপ্তারের জন্য তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন।

বাংলাদেশ সময়: ১৭:৩৭:২০   ১০ বার পঠিত   #  #  #  #  #  #




জেলা জজ কোর্ট’র আরও খবর


ব্যবসায়ী নাসিরের মামলা যুব মহিলা লীগ নেত্রী ইসরাত জাহান পল্লবী চারদিনের রিমান্ডে
তাহসিফ হত্যা: ফের ৩ দিনের রিমান্ডে বান্ধবী দিশা
শরীফ ওসমান হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ৭ ডিসেম্বর
তাহসিফ সাউরি হত্যা: বন্ধু দীপের ফের ৭ দিনের রিমান্ড আবেদন
হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি বিএম মোজাম্মেল হক
মিরপুরে শ্রমিক আন্দোলন ঘিরে নাশকতা: ২৬ জন কারাগারে
দুদকের মামলায় গ্রেপ্তার দিলীপ আগরওয়ালা
তাহসিফ হত্যা মামলা: জেরিকা তাসনিম দিশার ৪ দিনের রিমান্ড
বুলবুল হত্যা মামলা: সাক্ষ্য দিতে তিন ম্যাজিস্ট্রেট ও তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে পরোয়ানা
প্রধানমন্ত্রীর সফরে স্নাইপার মন্তব্য: স্বীকারোক্তি দিলেন আবু বকর

Law News24.com News Archive

আর্কাইভ