আলোচনা সভায় বক্তারা সংবিধান সংশোধনে তাড়াহুড়া নয়, ঐক্য ও অন্তর্ভুক্তির তাগিদ বিশেষজ্ঞদের

প্রথম পাতা » প্রধান সংবাদ » আলোচনা সভায় বক্তারা সংবিধান সংশোধনে তাড়াহুড়া নয়, ঐক্য ও অন্তর্ভুক্তির তাগিদ বিশেষজ্ঞদের
বুধবার, ৪ নভেম্বর ২০২৬



সংবিধান সংশোধনের ক্ষেত্রে তাড়াহুড়া না করে মুক্তিযুদ্ধের চেতনা ও সংবিধানের মূলনীতি রক্ষা এবং গণতন্ত্র, মানবাধিকার ও স্বাধীন বিচারব্যবস্থা নিশ্চিত করার তাগিদ দিয়েছেন আইনজীবী ও সংবিধানবিশেষজ্ঞরা। তাঁরা বলেছেন, রাজনৈতিক বিভাজন দূর করে সব মতের মানুষকে নিয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হবে। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে সংবিধান দিবস উপলক্ষে বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি আয়োজিত এক আলোচনা সভায় তাঁরা এসব কথা বলেন।

অন্তর্বর্তী সরকারের প্রণীত জুলাই সনদ কোনো গণপরিষদে অনুমোদিত হয়নি। তাই এই সনদ মানতে হবে, এমন বাধ্যবাধকতা নেই।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মাহবুব উদ্দিন খোকন বলেন, ক্ষমতা পাকাপোক্ত করার জন্য সংবিধান সংশোধন করা হলে তা টেকসই হয় না। তিনি সুপ্রিম কোর্টে রাজনৈতিক হস্তক্ষেপ কমানোর দাবি জানান। সংবিধান প্রণয়ন কমিটির সদস্য অধ্যাপক আবু সাইয়িদ সংবিধান সংশোধনের আগে গণপরিষদ গঠনের দাবি জানান এবং গণভোটের আয়োজনকে বিভ্রান্তিকর বলে আখ্যা দেন। জ্যেষ্ঠ আইনজীবী সারা হোসেন বলেন, গত ৫০ বছরে সমাজ ও আন্তর্জাতিক অঙ্গনে যে পরিবর্তন এসেছে, তার প্রতিফলন সংবিধানে থাকা প্রয়োজন। তিনি জুলাই গণ-অভ্যুত্থানে হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিতের দাবি জানান। বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতির সভাপতি সুব্রত চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধের চেতনাসমৃদ্ধ বাংলাদেশকে টিকিয়ে রাখতে হলে বাহাত্তরের সংবিধানে ফিরে যেতে হবে এবং মৌলবাদী গোষ্ঠীকে নির্মূল করতে হবে।

বাংলাদেশ সময়: ১৮:৪৬:৩১   ১৩ বার পঠিত   #  #  #  #  #  #




প্রধান সংবাদ’র আরও খবর


আইসিএপিপি সম্মেলনে যোগ দিতে সিউলে বিএনপির প্রতিনিধিদল
হুথি সংঘাত ঘিরে কঠোর অবস্থানে সৌদি আরব
কপ৩১ জলবায়ু সম্মেলন: বাংলাদেশের অগ্রাধিকার ও প্রত্যাশা
আলোচনা সভায় বক্তারা সংবিধান সংশোধনে তাড়াহুড়া নয়, ঐক্য ও অন্তর্ভুক্তির তাগিদ বিশেষজ্ঞদের
প্রথমবার নারী গভর্নর পেতে পারে যুক্তরাষ্ট্রের ৪ অঙ্গরাজ্য
রাজধানীতে বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
ব্যবসায়ী নাসিরের মামলা ব্যবসায়ী নাসিরের মামলায় পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
বিক্ষোভে উসকানি দেওয়ার অভিযোগে আশুলিয়ায় তিন শ্রমিক নেতা আটক
ব্যবসায়ী নাসিরের মামলা যুব মহিলা লীগ নেত্রী ইসরাত জাহান পল্লবী চারদিনের রিমান্ডে
পেনশনের টাকায় শিশুদের জন্য শিক্ষক গড়ে তুললেন ‘প্রকৃতির পাঠশালা’

Law News24.com News Archive

আর্কাইভ