কক্সবাজারে সাত স্থানে ককটেল ও পেট্রোল বোমা বিস্ফোরণ, উপজেলা ফটকে তালা

প্রথম পাতা » প্রধান সংবাদ » কক্সবাজারে সাত স্থানে ককটেল ও পেট্রোল বোমা বিস্ফোরণ, উপজেলা ফটকে তালা
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬



কক্সবাজারের সাতটি স্থানে ককটেল ও পেট্রোল বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার রাতে কক্সবাজার শহরসহ জেলার বিভিন্ন স্থানে পৃথকভাবে এসব বিস্ফোরণ ঘটে। তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

  • কক্সবাজার শহরের কলাতলী ও নিউ মার্কেট এলাকায় রাত ১১টার দিকে বিস্ফোরণ ঘটে।
  • রাত ১২টার দিকে কক্সবাজার মেডিকেল কলেজের ফটক, লিংকরোড, ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া দরগাহ ফটক, রামু সরকারি কলেজের ফটক এবং ঈদগাঁও উপজেলার মাইজপড়া স্কুল ফটক এলাকায় বিস্ফোরণ ঘটে।

টেকনাফের একটি সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনাও ঘটেছে। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. অহিদুর রহমান জানান, জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা এসব ঘটনা ঘটিয়েছেন। এ ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে এবং অন্যদের চিহ্নিত করার প্রক্রিয়া চলছে। এছাড়া চকরিয়া উপজেলা পরিষদের প্রধান ফটকে তালা দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের একটি ব্যানার ঝুলিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার জানান, খবর পাওয়ার পর তালা ও ব্যানার অপসারণ করা হয়েছে এবং জড়িতদের শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

বাংলাদেশ সময়: ২৩:৪০:৩০   ২২ বার পঠিত   #  #  #  #  #  #




প্রধান সংবাদ’র আরও খবর


২০২৭ সাল থেকে ষষ্ঠ-দ্বাদশ শ্রেণিতে যুক্ত হচ্ছে এআই শিক্ষা
বুলগেরিয়ায় ঘন কুয়াশায় ৫০ গাড়ির সংঘর্ষ, নিহত ১১
কক্সবাজারে সাত স্থানে ককটেল ও পেট্রোল বোমা বিস্ফোরণ, উপজেলা ফটকে তালা
ইরানের হুমকির মুখে যুক্তরাজ্যের ঘাঁটি থেকে মার্কিন বিমান স্থানান্তর
নামের মিলে এক বছর ধরে কারাগারে থাকা আলমাস মুক্তি পেয়েছেন
জামায়াত নেতা আখতারুজ্জামানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ১৫ ডিসেম্বর
ডিসেম্বরের মধ্যে সিইপিএ’র খসড়া চূড়ান্ত করতে একমত বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া
রাষ্ট্রদ্রোহ মামলায় দুই সাবেক সেনা কর্মকর্তার ফের রিমান্ড
কুমিল্লায় বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি সমাবেশ, এমপির গাড়িবহরে হামলা ও ভাঙচুর
বাকেরগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বাড়ি থেকে যুবদল নেতা গ্রেপ্তার

Law News24.com News Archive

আর্কাইভ