কক্সবাজারের সাতটি স্থানে ককটেল ও পেট্রোল বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার রাতে কক্সবাজার শহরসহ জেলার বিভিন্ন স্থানে পৃথকভাবে এসব বিস্ফোরণ ঘটে। তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
টেকনাফের একটি সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনাও ঘটেছে। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. অহিদুর রহমান জানান, জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা এসব ঘটনা ঘটিয়েছেন। এ ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে এবং অন্যদের চিহ্নিত করার প্রক্রিয়া চলছে। এছাড়া চকরিয়া উপজেলা পরিষদের প্রধান ফটকে তালা দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের একটি ব্যানার ঝুলিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার জানান, খবর পাওয়ার পর তালা ও ব্যানার অপসারণ করা হয়েছে এবং জড়িতদের শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।
বাংলাদেশ সময়: ২৩:৪০:৩০ ২৫ বার পঠিত #অপরাধ #আইনশৃঙ্খলা #কক্সবাজার #চকরিয়া #ছাত্রলীগ #বিস্ফোরণ