ইরানের হুমকির মুখে যুক্তরাজ্যের ঘাঁটি থেকে মার্কিন বিমান স্থানান্তর

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইরানের হুমকির মুখে যুক্তরাজ্যের ঘাঁটি থেকে মার্কিন বিমান স্থানান্তর
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬



ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি সামরিক বিমানঘাঁটি থেকেও মার্কিন বিমান সরিয়ে নেওয়া হয়েছে। সোমবার আরএএফ মিলডেনহল ঘাঁটি থেকে এসব বিমান সরিয়ে নেওয়া হয়। এর কয়েক সপ্তাহ আগে একই ধরনের নিরাপত্তা উদ্বেগের কারণে আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটি থেকে মার্কিন বোমারু বিমান সরিয়ে নেওয়া হয়েছিল। ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য অনুযায়ী, সোমবার সকালে মিলডেনহল ঘাঁটিতে থাকা দুটি মার্কিন জ্বালানি সরবরাহকারী বিমান জার্মানির উদ্দেশে রওনা হয় এবং পরবর্তীতে আরও কয়েকটি ট্যাংকার জার্মানি ও অন্যান্য স্থানে সরিয়ে নেওয়া হয়। তবে ঘাঁটিটি ঘিরে ঠিক কী ধরনের হুমকি রয়েছে, তা নিয়ে মার্কিন কর্মকর্তারা এখনো আলোচনা করছেন। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, সামরিক প্রয়োজনে নিয়মিতই বিমান ও অন্যান্য সরঞ্জাম এক স্থান থেকে অন্য স্থানে সরিয়ে নেওয়া হয়। উল্লেখ্য, গত সেপ্টেম্বরে ফেয়ারফোর্ড ঘাঁটির বাইরে পাঁচ ব্রিটিশ নাগরিককে গ্রেপ্তারের পর নিরাপত্তার কারণে সেখান থেকে মার্কিন বি-১ বোমারু বিমান সরিয়ে নেওয়া হয়েছিল। অতীতে এই ঘাঁটি ব্যবহার করেই ইরানে হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র।

বাংলাদেশ সময়: ২৩:৩৯:১৯   ১৭ বার পঠিত   #  #  #  #  #  #




আন্তর্জাতিক’র আরও খবর


বুলগেরিয়ায় ঘন কুয়াশায় ৫০ গাড়ির সংঘর্ষ, নিহত ১১
ইরানের হুমকির মুখে যুক্তরাজ্যের ঘাঁটি থেকে মার্কিন বিমান স্থানান্তর
ট্রাম্পের প্রেস সেক্রেটারি হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন ইউএফসি প্রধান
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের অভিশংসন ঠেকাতে তৎপর ট্রাম্প ও রুবিও
সৌদি আরবে এক সপ্তাহে ৯ হাজার ৫৮৯ অবৈধ প্রবাসী আটক ও বহিষ্কার
গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৭৪ হাজার, দাবি স্বাস্থ্য কর্মকর্তার
নেতানিয়াহু ও আইজেনকোটের মধ্যে কোনো পার্থক্য নেই: আবদেল বারি আতওয়ান
২০২৯ সালে মোদি সরকারের পতন হবে, দাবি সিজেপি প্রতিষ্ঠাতার
ওমান সাগরে আগুন লাগা জাহাজের ২২ নাবিককে উদ্ধার করল আমিরাত
ইয়েমেনে বিমান হামলায় অন্তত ৭২ জন নিহত

Law News24.com News Archive

আর্কাইভ