ফিলিস্তিনি রাজনৈতিক বিশ্লেষক আবদেল বারি আতওয়ান ইসরায়েলের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কঠোর সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেছেন, ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং বিরোধী শিবিরের নেতা গাদি আইজেনকোটের মধ্যে অপরাধমূলক কর্মকাণ্ডের ক্ষেত্রে কোনো মৌলিক পার্থক্য নেই।
নেতানিয়াহু ও আইজেনকোট উভয়েই গাজা উপত্যকা, পশ্চিম তীর ও লেবাননে ইসরায়েলের সামরিক অভিযানের সমর্থক। শুধু রাজনৈতিকভাবে সমর্থনই নয়, এসব কর্মকাণ্ড পরিচালনায় কমান্ড পর্যায়েও তাঁদের সক্রিয় ভূমিকা ছিল।
আতওয়ান আরও উল্লেখ করেন, ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ গাদি আইজেনকোটকে নতুন সরকার গঠনের দায়িত্ব দিতে পারেন, যা নিয়ে আরব বিশ্বের একাংশে আশাবাদ তৈরি হয়েছে। তবে তিনি আরব দলগুলোকে এই নতুন রাজনৈতিক সমীকরণের ওপর আস্থা না রাখার আহ্বান জানিয়েছেন। তাঁর মতে, ইসরায়েলের রাজনৈতিক নেতৃত্বে পরিবর্তন এলেই ফিলিস্তিনিদের পরিস্থিতির উন্নতি ঘটবে—এমন ধারণা করা ঠিক হবে না। তিনি ইসরায়েলের সামগ্রিক জায়নবাদী রাজনৈতিক ব্যবস্থার সমালোচনা করে বলেন, গণতন্ত্রের নামে সেখানে গণহত্যা ও জাতিগত নিধনকে উপেক্ষা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ২১:৪১:০৮ ২ বার পঠিত #আবদেল বারি আতওয়ান #ইসরায়েল #গাদি আইজেনকোট #নেতানিয়াহু #ফিলিস্তিন #মধ্যপ্রাচ্য #রাজনীতি