পোল্যান্ডে বন্দুকধারীর হামলায় নিহত ৬, বাড়িতে মিলল আরও ৩ লাশ

প্রথম পাতা » আন্তর্জাতিক » পোল্যান্ডে বন্দুকধারীর হামলায় নিহত ৬, বাড়িতে মিলল আরও ৩ লাশ
রবিবার, ৮ নভেম্বর ২০২৬



পোল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম শহর ক্রাকোর ব্যস্ত পর্যটন এলাকা মেইন মার্কেট স্কয়ারে বন্দুকধারীর হামলায় অন্তত ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১২ জনের বেশি মানুষ আহত হয়েছেন। প্রাথমিক তদন্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধারণা করছে, উগ্র ডানপন্থী ও চরম জাতীয়তাবাদী মতাদর্শে অনুপ্রাণিত হয়ে এই হামলা চালানো হয়েছে।

গত শনিবার (৭ নভেম্বর) বিকেলে সামরিক পোশাক পরিহিত ২৫ বছর বয়সী এক পোলিশ নাগরিক গাড়ি নিয়ে মেইন মার্কেট স্কয়ারে প্রবেশ করেন এবং উপস্থিত লোকজনের ওপর এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করেন।

পুলিশের সাথে গোলাগুলির এক পর্যায়ে হামলাকারী গুরুতর আহত হন এবং তাকে কঠোর নিরাপত্তায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় একজন পুলিশ সদস্যও আহত হয়েছেন। পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক জানিয়েছেন, ক্রাকো থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে হামলাকারীর নিজস্ব বাড়িতে তল্লাশি চালিয়ে আরও তিনটি মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে দুজন নারী ও একজন পুরুষ রয়েছেন, যারা হামলাকারীর পরিবারের সদস্য হতে পারেন বলে পুলিশের ধারণা। নিহত ছয়জনের মধ্যে চারজন নারী ও দুজন পুরুষ রয়েছেন। তাদের মধ্যে তিনজন পোলিশ ও একজন ব্রিটিশ নাগরিক হিসেবে শনাক্ত হয়েছেন। বাকি দুজনের পরিচয় নিশ্চিত করতে ফরেনসিক পরীক্ষা চলছে।

বাংলাদেশ সময়: ৮:৫০:২৭   ২৮ বার পঠিত   #  #  #  #  #




আন্তর্জাতিক’র আরও খবর


নেতানিয়াহু ও আইজেনকোটের মধ্যে কোনো পার্থক্য নেই: আবদেল বারি আতওয়ান
২০২৯ সালে মোদি সরকারের পতন হবে, দাবি সিজেপি প্রতিষ্ঠাতার
ওমান সাগরে আগুন লাগা জাহাজের ২২ নাবিককে উদ্ধার করল আমিরাত
ইয়েমেনে বিমান হামলায় অন্তত ৭২ জন নিহত
যুদ্ধ শুরুর সময়ের চেয়েও ইরান এখন বেশি শক্তিশালী: আব্বাস আরাঘচি
পোল্যান্ডে বন্দুকধারীর হামলায় নিহত ৬, বাড়িতে মিলল আরও ৩ লাশ
ইরানকে চাপে ফেলতে নতুন টাস্ক ফোর্স গঠন যুক্তরাষ্ট্রের
বিনা খরচে ওমরাহ পালনের সুযোগ দিচ্ছে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়
নিজ দলের সিনেটরদের অভিশংসনে গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট
নেতানিয়াহু ও মোসাদ প্রধানের গোপন সামরিক অভিযানের পরিকল্পনা ফাঁস

Law News24.com News Archive

আর্কাইভ