জিয়ার ছবি না রাখা: জয়পুরহাটের ডিসিকে অপসারণে ছাত্রদলের আল্টিমেটাম

প্রথম পাতা » প্রধান সংবাদ » জিয়ার ছবি না রাখা: জয়পুরহাটের ডিসিকে অপসারণে ছাত্রদলের আল্টিমেটাম
রবিবার, ৮ নভেম্বর ২০২৬



জয়পুরহাটের জেলা প্রশাসক (ডিসি) আল-মামুন মিয়াকে অপসারণের দাবিতে ৭২ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছে জেলা ছাত্রদল। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভার ব্যানারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি না রাখা এবং এক বক্তার বক্তব্যে শেখ মুজিবুর রহমানকে ‘জাতির পিতা’ সম্বোধন করার ঘটনায় ক্ষোভ জানিয়ে সংগঠনটি এ দাবি তুলেছে।

শনিবার সন্ধ্যায় জেলা ছাত্রদলের সভাপতি এ কে এম গোলাম মাহফুজ ও সাধারণ সম্পাদক কে এম শাকিল হোসেনের নির্দেশনায় এই দাবি জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অনুষ্ঠানের ব্যানারে জিয়াউর রহমানের ছবি না রাখা এবং শেখ মুজিবুর রহমানকে বারবার ‘জাতির পিতা’ সম্বোধনের সময় জেলা প্রশাসক নীরব ভূমিকা পালন করেছেন।

জেলা ছাত্রদলের সভাপতি এ কে এম গোলাম মাহফুজ বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় তাৎক্ষণিকভাবে তাঁরা প্রতিবাদ করেছেন। ৭২ ঘণ্টার মধ্যে জেলা প্রশাসককে অপসারণ করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

শনিবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত ওই সভায় প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী। সভায় জিয়া পরিষদের জয়পুরহাট পৌর শাখার সাধারণ সম্পাদক মারুফ হাসান বক্তব্য দেওয়ার সময় শেখ মুজিবুর রহমানকে ‘জাতির পিতা’ বলে সম্বোধন করলে হট্টগোল শুরু হয়। এর আগে ব্যানারে জিয়াউর রহমানের ছবি না থাকায় বিএনপি ও ছাত্রদলের নেতারা ক্ষোভ প্রকাশ করেন।

এ ঘটনায় অনুষ্ঠানে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন জেলা প্রশাসক আল-মামুন মিয়া। ব্যানারে ছবি না থাকার বিষয়ে তিনি গণমাধ্যমকে জানান, ইন্টারনেট থেকে ছবি নিয়ে ব্যানারটি তৈরি করা হয়েছিল। তবে ছাত্রদলের অপসারণের দাবির বিষয়ে জানতে চাইলে রোববার সকালে তিনি ফোন ধরেননি।

বাংলাদেশ সময়: ১৯:১০:৩৪   ১৮ বার পঠিত   #  #  #  #  #




প্রধান সংবাদ’র আরও খবর


নেতানিয়াহু ও আইজেনকোটের মধ্যে কোনো পার্থক্য নেই: আবদেল বারি আতওয়ান
ঢাকার আদালতে নথি জালিয়াতি, আইনজীবী ও বাদীর বিরুদ্ধে মামলা
২০২৯ সালে মোদি সরকারের পতন হবে, দাবি সিজেপি প্রতিষ্ঠাতার
ওমান সাগরে আগুন লাগা জাহাজের ২২ নাবিককে উদ্ধার করল আমিরাত
কক্সবাজারের গহিন পাহাড়ে অপহরণ ও মানবপাচার চক্রের আস্তানা
জিয়ার ছবি না রাখা: জয়পুরহাটের ডিসিকে অপসারণে ছাত্রদলের আল্টিমেটাম
ঢেউয়ের ওপর দাঁড়িয়ে মনে হয়েছিল আকাশে উড়ছি: সার্ফার ফাতেমা আক্তার
জবি শিক্ষার্থী জোবায়েদ হত্যা: তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন, সাক্ষ্যগ্রহণ ৯ ডিসেম্বর
অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে মানহানির মামলা
১২ বছর পর নুরুল ইসলাম ফারুকী হত্যা মামলায় ৬ আসামির বিচার শুরু

Law News24.com News Archive

আর্কাইভ