নেতানিয়াহু ও মোসাদ প্রধানের গোপন সামরিক অভিযানের পরিকল্পনা ফাঁস

প্রথম পাতা » আন্তর্জাতিক » নেতানিয়াহু ও মোসাদ প্রধানের গোপন সামরিক অভিযানের পরিকল্পনা ফাঁস
শনিবার, ৭ নভেম্বর ২০২৬



ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান রোমান গোফম্যান ইরানে একটি গোপন সামরিক অভিযান চালানোর পরিকল্পনা করেছিলেন বলে ইসরায়েলের টেলিভিশন চ্যানেল ১২ দাবি করেছে। প্রতিবেদন অনুযায়ী, ২৭ অক্টোবর ইসরায়েলের নির্বাচনের আগের রাতে এই অভিযান পরিচালনার পরিকল্পনা করা হয়েছিল। তবে নিরাপত্তা বিভাগের এক কর্মকর্তার ভুলের কারণে অভিযানের তথ্য যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছে যায় এবং ওয়াশিংটনের হস্তক্ষেপে শেষ পর্যন্ত তা বাতিল করা হয়। ইসরায়েলের নিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মধ্যে এই পরিকল্পনা নিয়ে মতবিরোধ ছিল। একাংশের আশঙ্কা ছিল, নির্বাচনের আগে ইরানে হামলা চালানো হলে মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়তে পারে এবং ইসরায়েলের নির্বাচন অনিশ্চিত হয়ে যেতে পারে। এর আগে ২৫ অক্টোবর চ্যানেল ১২-এর আরেকটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে, নেতানিয়াহু ইরানে সামরিক অভিযানের নির্দেশ দিলেও সেনাপ্রধান ইয়াল জামির এতে আপত্তি জানিয়েছিলেন। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর এসব প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে। এক বিবৃতিতে জানানো হয়েছে, নির্বাচনের আগে ইরানে হামলার কোনো পরিকল্পনা ছিল না এবং সেনাপ্রধানের সঙ্গে নেতানিয়াহুর কোনো বিরোধ নেই। বর্তমানে কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক আলোচনা চলছে। বিশ্লেষকদের মতে, ইরান ইস্যুতে ওয়াশিংটন ও তেল আবিবের কৌশলগত অবস্থানে পার্থক্য স্পষ্ট, যেখানে ইসরায়েল সামরিক চাপ অব্যাহত রাখতে আগ্রহী এবং যুক্তরাষ্ট্র কূটনৈতিক সমাধানের সুযোগ দিতে চাইছে।

বাংলাদেশ সময়: ১৮:০৭:১৬   ১৭ বার পঠিত   #  #  #  #  #  #  #




আন্তর্জাতিক’র আরও খবর


বিনা খরচে ওমরাহ পালনের সুযোগ দিচ্ছে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়
নিজ দলের সিনেটরদের অভিশংসনে গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট
নেতানিয়াহু ও মোসাদ প্রধানের গোপন সামরিক অভিযানের পরিকল্পনা ফাঁস
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইয়েমেনে বাজারে হামলায় ৩০ জনের মৃত্যু, পাল্টাপাল্টি দায়
জেদ্দায় সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশি নিহত, আহত ১৫
মার্কিন শেয়ারবাজারে বড় ধস, এক দিনেই উধাও ২.৫ ট্রিলিয়ন ডলার
যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ইতিহাস গড়ে বিজয়ী আবদুল এল-সাইদ
হরমুজ প্রণালিতে চার দেশকে বিশেষ ছাড় দিল ইরান
ইসরায়েলের ওপর চার নির্বাচনী ধাক্কা, কঠিন সমীকরণে নেতানিয়াহু

Law News24.com News Archive

আর্কাইভ