ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
শনিবার, ৭ নভেম্বর ২০২৬



ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রদানকারীদের সর্বোচ্চ ২ কোটি ডলার (প্রায় ২৫০ কোটি টাকা) পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) শুক্রবার (৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ তথ্য নিশ্চিত করেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ কর্মসূচির আওতায় এই পুরস্কার দেওয়া হবে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নিরাপত্তাবিষয়ক বাধ্যবাধকতা ইরান যথাযথভাবে পালন না করায় দেশটির পারমাণবিক কার্যক্রম পর্যবেক্ষণে জটিলতা তৈরি হয়েছে। বিশেষ করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে ব্যবহৃত সেন্ট্রিফিউজের মতো গুরুত্বপূর্ণ সরঞ্জাম তৈরি ও মজুতের বিষয়ে সংস্থাটি ধারাবাহিকভাবে তথ্য পাচ্ছে না।

ওয়াশিংটন মূলত ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনা, সরঞ্জাম, বিজ্ঞানী, গবেষক এবং এ কার্যক্রমের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিষয়ে তথ্য চেয়েছে। পুরস্কারের পাশাপাশি তথ্যদাতার নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনে তাঁকে অন্য কোনো নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার ব্যবস্থাও করবে যুক্তরাষ্ট্র। ১৯৮৪ সালে জাতীয় নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের লক্ষ্যে এই কর্মসূচি চালু করা হয়। তবে কী ধরনের তথ্যের বিনিময়ে এই সর্বোচ্চ পুরস্কার পাওয়া যাবে, সে বিষয়ে সুনির্দিষ্ট শর্ত প্রকাশ করেনি মার্কিন পররাষ্ট্র দপ্তর। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের পারমাণবিক কর্মসূচি কার্যত ধ্বংস করে দিয়েছে। তবে তেহরান যুক্তরাষ্ট্রের এই দাবি অস্বীকার করেছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, তাঁর সরকার এখনো আলোচনার মাধ্যমে সংকট সমাধানের চেষ্টা করছে।

বাংলাদেশ সময়: ১৮:০৬:৫৪   ১৫ বার পঠিত   #  #  #  #  #  #




আন্তর্জাতিক’র আরও খবর


বিনা খরচে ওমরাহ পালনের সুযোগ দিচ্ছে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়
নিজ দলের সিনেটরদের অভিশংসনে গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট
নেতানিয়াহু ও মোসাদ প্রধানের গোপন সামরিক অভিযানের পরিকল্পনা ফাঁস
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইয়েমেনে বাজারে হামলায় ৩০ জনের মৃত্যু, পাল্টাপাল্টি দায়
জেদ্দায় সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশি নিহত, আহত ১৫
মার্কিন শেয়ারবাজারে বড় ধস, এক দিনেই উধাও ২.৫ ট্রিলিয়ন ডলার
যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ইতিহাস গড়ে বিজয়ী আবদুল এল-সাইদ
হরমুজ প্রণালিতে চার দেশকে বিশেষ ছাড় দিল ইরান
ইসরায়েলের ওপর চার নির্বাচনী ধাক্কা, কঠিন সমীকরণে নেতানিয়াহু

Law News24.com News Archive

আর্কাইভ