পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে ৪৭টি অপপ্রচার শনাক্ত

প্রথম পাতা » অপরাধ » পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে ৪৭টি অপপ্রচার শনাক্ত
শনিবার, ৭ নভেম্বর ২০২৬



পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে চলমান বিক্ষোভকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক অপপ্রচার ছড়ানো হচ্ছে। ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার, ডিসমিসল্যাব এবং বাংলা ফ্যাক্ট যৌথভাবে শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত এ ধরনের ৪৭টি অপপ্রচারের ঘটনা শনাক্ত করেছে।

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক শ্রমিক নিহত হওয়ার দাবি ছড়িয়েছে। ৪ নভেম্বর থেকে ফেসবুকে ‘হেমায়েতপুরে গুলি করে পাঁচজন শ্রমিককে হত্যা’ করার দাবি প্রচার করা হয়। এর আগে ৩ নভেম্বর প্রচার করা হয়, ‘পুলিশের গুলিতে আশুলিয়ায় আট শ্রমিক নিহত, আহত শতাধিক।’ এ ছাড়া গাজীপুর ও মিরপুরে কখনো দুজন, কখনো চার শ্রমিক নিহত হয়েছেন বলেও একাধিক পোস্ট ছড়ানো হয়েছে।

যাচাইয়ে দেখা গেছে, এসব দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্য-প্রমাণ নেই। আন্দোলন ঘিরে হতাহত হওয়ার সব খবর মিথ্যা না হলেও, অনেক ক্ষেত্রে পুরোনো ভিডিও, ভিন্ন ঘটনার ছবি, এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে তৈরি কন্টেন্ট এবং সম্পাদিত ফটোকার্ড ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। উদাহরণস্বরূপ, একটি ভিডিওতে মা হারিয়ে দুই শিশুর কান্নার দৃশ্যকে শ্রমিক আন্দোলনের ঘটনা বলে প্রচার করা হলেও, সেটি ছিল গত ১৬ অক্টোবর সাভারে অসুস্থ হয়ে মারা যাওয়া এক নারী শ্রমিকের স্বজনদের আহাজারির দৃশ্য। একইভাবে, এআই প্রযুক্তি ব্যবহার করে মিরপুরের কারখানায় হামলা বা পুলিশের গুলি চালানোর ভুয়া ভিডিও তৈরি করা হয়েছে। এ ছাড়া সরকারি গুরুত্বপূর্ণ ব্যক্তি ও রাজনৈতিক নেতাদের নামে ভুয়া মন্তব্য সংবলিত ফটোকার্ড এবং শ্রমিকদের নতুন বেতনকাঠামোর ভুয়া তালিকাও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮:০৮:০১   ১৯ বার পঠিত   #  #  #  #  #  #




অপরাধ’র আরও খবর


পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে ৪৭টি অপপ্রচার শনাক্ত
খাগড়াছড়িতে বিআরটিসির বাসে অগ্নিসংযোগ, প্রাণে বাঁচলেন চালকের সহকারী
খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি লেপন, জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে
চট্টগ্রামে ব্যবসায়ীকে কুপিয়ে ৫ লাখ টাকা ছিনতাই
কক্সবাজারে চলন্ত গাড়ি থামিয়ে ব্যবসায়ীকে গুলি
মাধবপুরে পাইপলাইন ছিদ্র করে তেল চুরি, সাবেক ইউপি সদস্যসহ মামলা
শ্রমিকদের ঢাল বানিয়ে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী
নড়াইলে ভাতিজার বল্লমের আঘাতে চাচার মৃত্যু
ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা
খুলনায় ১২ দিনে সাত খুন: পাঁচটির পেছনে মাদক বিরোধ

Law News24.com News Archive

আর্কাইভ