নড়াইলে ভাইপোর বল্লমের আঘাতে চাচা নিহত হয়েছেন। বুধবার (৪নভেম্বর) সকালে লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়েনের বয়রা গ্রামের এ হত্যার ঘটনা ঘটে। নিহতের নাম হাসানুর শেখ (৫৫)। গাছ লাগানো নিয়ে বাকবিতণ্ডার জেরে এ হত্যাকাণ্ড, ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, হাসানুর শেখও হাসদেল শেখ সম্পর্কে চাচাতো ভাই। তাদের দুই পরিবারের বসবাস পাশাপাশি বাড়িতে। ঘটনার দিন সকালে হাসানুর নিজের বসতবাড়ির সীমানায় সুপারি গাছের চারা রোপন করছিলেন।
এসময় হাসদেল শেখ তার দুই ছেলে মামুন, আরমানসহ বাড়ির অন্যান্যরা গিয়ে, গাছ বড়ো হলে তাদের সীমান ঢুকে যাবে এ অজুহাতে হাসানুরকে গাছ রোপনে বাধা দেয়। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে মামুন দৌড়ে নিজেদের ঘর থেকে বল্লম এনে চাচা হাসানুরকে উপর্যুপরি কুপিয়ে গরুত্বর যখম করে।
এ সময় অন্যদের হামলায় আহত হয় হাসানুরের স্ত্রী সন্তানও। এ অবস্থায় হাসানুরকে স্বজনরা উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সএ নিয়ে গেলে দায়ীত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। হত্যাকাণ্ডের শিকার হাসানুর বয়রা গ্রামের ছত্তার শেখের ছেলে। তার মর্মান্তিক মৃত্যুতে তার পরিবারের শোকের ছায়া নেমে এসেছে, স্বজনদের আহাজারীতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।
গাছলাগানো নিয়ে বিরোধে এ হত্যাকাণ্ড সংঘোঠিত হয়েছে জানিয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম বলেন, ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে, ঘটনা পরবর্তী যে কোন অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবেলা ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। মামলা দায়ের কার্যক্রম প্রকৃয়াধীন।
বাংলাদেশ সময়: ১৭:০২:৪৩ ১০ বার পঠিত #আঘাতে #চাচার #নড়াইল #বল্লমের #ভাতিজার #মৃত্যু