উখিয়া আশ্রয়শিবির উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে অস্ত্রের মুখে অপহরণের পর আরএসও সদস্যকে পিটিয়ে হত্যা

প্রথম পাতা » অপরাধ » উখিয়া আশ্রয়শিবির উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে অস্ত্রের মুখে অপহরণের পর আরএসও সদস্যকে পিটিয়ে হত্যা
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬



কক্সবাজারের উখিয়ার জামতলী আশ্রয়শিবিরে (ক্যাম্প-১৫) অস্ত্রের মুখে দুই ব্যক্তিকে অপহরণের পর পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে ক্যাম্পের ডি-৩ ব্লকে এ ঘটনা ঘটে। নিহত মো. আয়াছ (২০) এবং আহত সৈয়দ মোহাম্মদ (২৪) উভয়ই সশস্ত্র গোষ্ঠী আরাকান রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) সদস্য বলে ক্যাম্প সূত্রে জানা গেছে। রোহিঙ্গা নেতাদের দাবি, এই ঘটনার সঙ্গে সশস্ত্র গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সদস্যরা জড়িত।

রোহিঙ্গা নেতা কামাল আহমদের দাবি, আরসার এক ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে ১০ থেকে ১২ জন সশস্ত্র ব্যক্তি ওই ঘরে ঢুকে আয়াছ ও সৈয়দ মোহাম্মদকে তুলে নিয়ে যায়। অপহরণকারীরা তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল। নাম প্রকাশে অনিচ্ছুক আরেক রোহিঙ্গা নেতা জানান, আজ শুক্রবার সকাল ছয়টার দিকে তাঁদের আরসার এক কমান্ডারের বাসায় নিয়ে হাত-পা বেঁধে মারধর করা হয়। এতে ঘটনাস্থলেই আয়াছের মৃত্যু হয় এবং সৈয়দ মোহাম্মদ গুরুতর আহত হন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত সৈয়দ মোহাম্মদকে আশ্রয়শিবিরের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ২২:০১:৫৬   ১০ বার পঠিত   #  #  #  #  #  #  #  #




অপরাধ’র আরও খবর


উখিয়া আশ্রয়শিবির উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে অস্ত্রের মুখে অপহরণের পর আরএসও সদস্যকে পিটিয়ে হত্যা
পাবনায় হাটের কার্যালয়ে গুলি করে দুজনকে হত্যা
আইইডিসিআরের পরিচালককে মারধর ড্যাব নেতা জাহিদের নাম উল্লেখ করে মামলা, দৃষ্টান্তমূলক শাস্তি চান জনস্বাস্থ্য–বিশেষজ্ঞরা
ফরিদপুরে ইজিবাইকে তুলে নিয়ে যুবকের রগ কেটে দেওয়ার অভিযোগ
রংপুরের পীরগঞ্জে পুরোনো ভিডিও ছড়িয়ে হিন্দু পরিবারের বাড়িতে হামলা ও লুটপাট
বিয়েতে রাজি না হওয়ায় কিশোরীর বাড়িতে হামলা–ভাঙচুর, পরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০
অভিযানে জব্দ করা ইলিশ মাদ্রাসার কথা বলে বাসায় নিয়ে গেলেন শিক্ষক
ভালো চাকরির প্রলোভনে কম্বোডিয়ায় পাচার, মুক্তিপণ দিয়ে ফিরলেন দুই তরুণ
গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পোশাকশ্রমিক নিহত
জালিয়াতি গৃহিণীর নামে ভুয়া ট্রেড লাইসেন্স ও ব্যাংক হিসাব খুলে রেলওয়ের কোটি টাকা আত্মসাৎ

Law News24.com News Archive

আর্কাইভ