সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হচ্ছে না ১ নভেম্বর

প্রথম পাতা » প্রধান সংবাদ » সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হচ্ছে না ১ নভেম্বর
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬



সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ১ নভেম্বর থেকে সেন্ট মার্টিনে পর্যটকদের যাতায়াত শুরুর কথা থাকলেও তা হচ্ছে না। পর্যটকবাহী জাহাজ চলাচলের প্রয়োজনীয় অনুমোদন না পাওয়ায় এই কার্যক্রম নির্ধারিত দিনে শুরু করা সম্ভব হচ্ছে না। জাহাজমালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম জানান, পরিবেশ মন্ত্রণালয়ের ছাড়পত্র, নৌপরিবহন অধিদপ্তরের অনুমোদন, বিআইডব্লিউটিএর রুট পারমিট ও কক্সবাজার জেলা প্রশাসকের অনুমোদনের প্রক্রিয়া শেষ না হওয়ায় এবং পর্যটকদের তথ্য সংগ্রহের সফটওয়্যার প্রস্তুত না থাকায় ১ নভেম্বর জাহাজ চালানো সম্ভব হচ্ছে না। তবে ৫ বা ৬ নভেম্বর জাহাজ চলাচল শুরুর প্রস্তুতি চলছে। কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান জানান, জাহাজগুলোর ফিটনেস ও নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেই অনুমতি দেওয়া হবে। শনিবার জাহাজমালিকদের সঙ্গে বৈঠকের মাধ্যমে জাহাজ চলাচলের সুনির্দিষ্ট তারিখ চূড়ান্ত করা হবে। তিনি আরও জানান, কক্সবাজারের বিআইডব্লিউটিএ জেটি ঘাট ছাড়া অন্য কোনো স্থান থেকে নৌযানে সেন্ট মার্টিন ভ্রমণের সুযোগ নেই এবং সরকার অনুমোদিত জাহাজে অনলাইন নিবন্ধনের মাধ্যমেই পর্যটকদের যেতে হবে।

বাংলাদেশ সময়: ১৬:৫০:৩৬   ৮ বার পঠিত   #  #  #  #  #




প্রধান সংবাদ’র আরও খবর


সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হচ্ছে না ১ নভেম্বর
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমনের সঙ্গে ব্রিটিশ কাউন্সিলের বৈঠক
প্রধানমন্ত্রীর ফ্লাইটে কারিগরি ত্রুটির কারণ অনুসন্ধানে বিমানের তদন্ত কমিটি
২০২৭ সালের পবিত্র রমজান ও দুই ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ
মেঘনায় জেলে নিহতের ঘটনায় মামলা হয়নি, পুলিশের জিডি
বিমানবাহিনীর সাবেক পাইলট তাহসিফের মৃত্যু: বন্ধু দীপকে জিজ্ঞাসাবাদ করছে পিবিআই
নতুন ঋণের অর্থ সঠিকভাবে ব্যবহারের নিশ্চয়তা কোথায়: ওয়াহিদউদ্দিন মাহমুদ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে কারচুপির অভিযোগ, জামায়াতের বিক্ষোভ কর্মসূচি
নীতিমালা প্রকাশ ঢাকা শহরে ব্যাটারিচালিত রিকশা চলাচলে নতুন নীতিমালা
এলপিজির দাম বাড়ানোর প্রস্তাব নিয়ে বিইআরসির গণশুনানি

Law News24.com News Archive

আর্কাইভ