প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমনের সঙ্গে ব্রিটিশ কাউন্সিলের বৈঠক

প্রথম পাতা » প্রধান সংবাদ » প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমনের সঙ্গে ব্রিটিশ কাউন্সিলের বৈঠক
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬



প্রাথমিক ও গণশিক্ষা এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন ব্রিটিশ কাউন্সিলের কার্যালয় পরিদর্শন করেছেন। এ সময় দুই পক্ষের মধ্যে পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে গঠনমূলক আলোচনা হয়।

আলোচনায় ইংরেজি ভাষায় দক্ষতা বৃদ্ধি, শিক্ষার সুযোগ সম্প্রসারণ, দক্ষতা উন্নয়ন, আন্তর্জাতিক যোগাযোগ এবং পর্যটন খাতে সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পায়।

ব্রিটিশ কাউন্সিলের আন্তর্জাতিক অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগিয়ে জাতীয় পর্যায়ে এসব খাতে কীভাবে সহযোগিতা করা যায়, তা নিয়েও আলোচনা করেন তারা।

ব্রিটিশ কাউন্সিল জানিয়েছে, আলোচনায় বাংলাদেশের জন্য দীর্ঘমেয়াদি ইতিবাচক প্রভাব তৈরি করতে পারে—এমন বিভিন্ন ক্ষেত্রে যৌথভাবে কাজ করার সম্ভাবনা উঠে এসেছে। ভবিষ্যতে এই আলোচনার ভিত্তিতে অভিন্ন লক্ষ্য অর্জনে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরির প্রত্যাশা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বাংলাদেশ সময়: ১৫:৩৯:৪৩   ১২ বার পঠিত   #  #  #  #  #  #




প্রধান সংবাদ’র আরও খবর


সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হচ্ছে না ১ নভেম্বর
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমনের সঙ্গে ব্রিটিশ কাউন্সিলের বৈঠক
প্রধানমন্ত্রীর ফ্লাইটে কারিগরি ত্রুটির কারণ অনুসন্ধানে বিমানের তদন্ত কমিটি
২০২৭ সালের পবিত্র রমজান ও দুই ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ
মেঘনায় জেলে নিহতের ঘটনায় মামলা হয়নি, পুলিশের জিডি
বিমানবাহিনীর সাবেক পাইলট তাহসিফের মৃত্যু: বন্ধু দীপকে জিজ্ঞাসাবাদ করছে পিবিআই
নতুন ঋণের অর্থ সঠিকভাবে ব্যবহারের নিশ্চয়তা কোথায়: ওয়াহিদউদ্দিন মাহমুদ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে কারচুপির অভিযোগ, জামায়াতের বিক্ষোভ কর্মসূচি
নীতিমালা প্রকাশ ঢাকা শহরে ব্যাটারিচালিত রিকশা চলাচলে নতুন নীতিমালা
এলপিজির দাম বাড়ানোর প্রস্তাব নিয়ে বিইআরসির গণশুনানি

Law News24.com News Archive

আর্কাইভ