এইচএসসির ফল প্রকাশ আগামীকাল

প্রথম পাতা » প্রধান সংবাদ » এইচএসসির ফল প্রকাশ আগামীকাল
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬



এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামীকাল শনিবার (৩১ অক্টোবর) প্রকাশ করা হবে। এদিন বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভা কক্ষে ফল প্রকাশ উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন ফলাফলের বিস্তারিত সাংবাদিকদের সামনে তুলে ধরবেন।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক সংশোধিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো https://eduboardresults.gov.bd এবং https://educationboardresults.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল সংগ্রহ করতে পারবে। প্রতিষ্ঠানসমূহকে ওয়েবসাইটের Result কর্ণারে ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN নম্বর ব্যবহার করে ফলাফল ডাউনলোড করার পরামর্শ দেওয়া হয়েছে।

শিক্ষার্থীরাও উল্লিখিত ওয়েবসাইটগুলোর মাধ্যমে নিজেদের ফলাফল জানতে পারবেন। এছাড়া, যে কোনো মোবাইল নম্বর থেকে 16140 নম্বরে SMS পাঠিয়ে ফলাফল জানা যাবে। SMS-এর মাধ্যমে ফলাফল পেতে HSC লিখে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, রোল নম্বর এবং পরীক্ষার বছর লিখে 16140 নম্বরে পাঠাতে হবে।

বাংলাদেশ সময়: ২১:০৭:১৫   ১১ বার পঠিত   #  #  #  #  #




প্রধান সংবাদ’র আরও খবর


ময়মনসিংহে ৪০০ কেভি সঞ্চালন লাইন ও গ্রিড উপকেন্দ্র চালু
উখিয়া আশ্রয়শিবির উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে অস্ত্রের মুখে অপহরণের পর আরএসও সদস্যকে পিটিয়ে হত্যা
সুন্দরবন নিয়ে গবেষণা সুন্দরবনে নতুন ৭ প্রজাতির মাছ ও চিংড়ি শনাক্ত
এইচএসসির ফল প্রকাশ আগামীকাল
হেমন্তের আবহে কুমিল্লা সাংবাদিক ফোরামের বর্ণিল হেমন্ত সন্ধ্যা
নাটোরে ছাত্রদল নেতা হত্যা: ডিবি হেফাজতে আরও দুজন
পাবনায় হাটের কার্যালয়ে গুলি করে দুজনকে হত্যা
তেহরানে কাতারের প্রতিনিধিদল, শান্তি আলোচনার নতুন উদ্যোগ
সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হচ্ছে না ১ নভেম্বর
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমনের সঙ্গে ব্রিটিশ কাউন্সিলের বৈঠক

Law News24.com News Archive

আর্কাইভ