নাটোরে ছাত্রদল নেতা হত্যা: ডিবি হেফাজতে আরও দুজন

প্রথম পাতা » প্রধান সংবাদ » নাটোরে ছাত্রদল নেতা হত্যা: ডিবি হেফাজতে আরও দুজন
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬



নাটোরের ছাত্রদল নেতা শাকিল ইসলাম হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য মো. আলামিন (২৫) ও আনিছুর রহমান (২৬) নামের আরও দুজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার বিকেলে ডিবি পুলিশ জানায়, গুরুদাসপুরের ধারাবারিষা গ্রাম থেকে তাঁদের আটক করে নাটোর ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। পুলিশ হেফাজতে থাকা নাটোর-৪ আসনের সংসদ সদস্য আবদুল আজিজের ছেলে নূরুজ্জামানের দেওয়া তথ্যের ভিত্তিতে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে আটককৃতদের এ মামলায় গ্রেপ্তার দেখানো হবে কি না, তা এখনো নিশ্চিত করেনি পুলিশ। এর আগে শাকিল হত্যা মামলায় নূরুজ্জামানকে গ্রেপ্তার করে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলামকে ১৪ অক্টোবর রাতে দুর্বৃত্তরা কুপিয়ে গুরুতর আহত করে। ১২ দিন চিকিৎসাধীন থাকার পর গত সোমবার তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় শাকিলের বাবা রবিউল করিম ১৯ অক্টোবর অজ্ঞাতপরিচয় ৮-১০ জনকে আসামি করে মামলা করেন, যা পরে হত্যা মামলায় রূপান্তর করা হয়। এদিকে শাকিল হত্যা ও সংসদ সদস্য আবদুল আজিজের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় জেলা বিএনপি জরুরি সভা করেছে।

বাংলাদেশ সময়: ১৯:১১:৫৯   ১১ বার পঠিত   #  #  #  #  #  #




প্রধান সংবাদ’র আরও খবর


হেমন্তের আবহে কুমিল্লা সাংবাদিক ফোরামের বর্ণিল হেমন্ত সন্ধ্যা
নাটোরে ছাত্রদল নেতা হত্যা: ডিবি হেফাজতে আরও দুজন
পাবনায় হাটের কার্যালয়ে গুলি করে দুজনকে হত্যা
তেহরানে কাতারের প্রতিনিধিদল, শান্তি আলোচনার নতুন উদ্যোগ
সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হচ্ছে না ১ নভেম্বর
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমনের সঙ্গে ব্রিটিশ কাউন্সিলের বৈঠক
প্রধানমন্ত্রীর ফ্লাইটে কারিগরি ত্রুটির কারণ অনুসন্ধানে বিমানের তদন্ত কমিটি
২০২৭ সালের পবিত্র রমজান ও দুই ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ
মেঘনায় জেলে নিহতের ঘটনায় মামলা হয়নি, পুলিশের জিডি
বিমানবাহিনীর সাবেক পাইলট তাহসিফের মৃত্যু: বন্ধু দীপকে জিজ্ঞাসাবাদ করছে পিবিআই

Law News24.com News Archive

আর্কাইভ