এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামীকাল শনিবার (৩১ অক্টোবর) প্রকাশ করা হবে। এদিন বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভা কক্ষে ফল প্রকাশ উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন ফলাফলের বিস্তারিত সাংবাদিকদের সামনে তুলে ধরবেন।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক সংশোধিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো https://eduboardresults.gov.bd এবং https://educationboardresults.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল সংগ্রহ করতে পারবে। প্রতিষ্ঠানসমূহকে ওয়েবসাইটের Result কর্ণারে ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN নম্বর ব্যবহার করে ফলাফল ডাউনলোড করার পরামর্শ দেওয়া হয়েছে।
শিক্ষার্থীরাও উল্লিখিত ওয়েবসাইটগুলোর মাধ্যমে নিজেদের ফলাফল জানতে পারবেন। এছাড়া, যে কোনো মোবাইল নম্বর থেকে 16140 নম্বরে SMS পাঠিয়ে ফলাফল জানা যাবে। SMS-এর মাধ্যমে ফলাফল পেতে HSC লিখে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, রোল নম্বর এবং পরীক্ষার বছর লিখে 16140 নম্বরে পাঠাতে হবে।
বাংলাদেশ সময়: ২১:০৭:১৫ ১৫ বার পঠিত #এইচএসসি #পরীক্ষা #ফলাফল #শিক্ষা বোর্ড #শিক্ষামন্ত্রী