ফরিদপুর শহরের আদালতপাড়া এলাকা থেকে মো. বাচ্চু খাঁ (৩২) নামের এক ডেকোরেটরশ্রমিককে ইজিবাইকে তুলে নিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের লাশকাটা ঘর বস্তি এলাকায় রেললাইনের পাশে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীর স্বজনদের অভিযোগ, ১৫-২০ জন সন্ত্রাসী তাকে তুলে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার বাঁ হাতের এবং দুই পায়ের রগ কেটে দিয়েছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালিত ট্রমা সেন্টারে ভর্তি করেছেন। বাচ্চু খাঁ শহরের লক্ষ্মীপুর ডগবস্তি এলাকার বাসিন্দা রিকশাচালক মো. লাবলু খাঁর ছেলে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, ঘটনার খবর পেয়ে বিস্তারিত জানতে ট্রমা সেন্টারে পুলিশের একটি দল পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১১:০০:১৩ ১৭ বার পঠিত #অপরাধ #কোতোয়ালি থানা #ফরিদপুর #হামলা