জালিয়াতি গৃহিণীর নামে ভুয়া ট্রেড লাইসেন্স ও ব্যাংক হিসাব খুলে রেলওয়ের কোটি টাকা আত্মসাৎ

প্রথম পাতা » অপরাধ » জালিয়াতি গৃহিণীর নামে ভুয়া ট্রেড লাইসেন্স ও ব্যাংক হিসাব খুলে রেলওয়ের কোটি টাকা আত্মসাৎ
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬



তৃতীয় শ্রেণি পর্যন্ত পড়াশোনা করা কোহিনূর আক্তার নামের এক গৃহিণীর অজান্তেই তাঁর নাম ব্যবহার করে ট্রেড লাইসেন্স ও ব্যাংক হিসাব খুলে বাংলাদেশ রেলওয়ের ৯৬ লাখ ৯০ হাজার টাকা আত্মসাতের ঘটনা ঘটেছে। এই জালিয়াতির ঘটনায় রেলওয়ে, চট্টগ্রাম সিটি করপোরেশন ও একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীসহ মোট ১৪ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা করেছে। গতকাল সোমবার চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১-এ মামলাটি দায়ের করা হয়।

দুদকের এজাহারে উল্লেখ করা হয়েছে, ২০২৩-২৪ অর্থবছরে চট্টগ্রাম সিটি করপোরেশনের চকবাজার ওয়ার্ডে সরবরাহকারী শ্রেণিতে একটি ট্রেড লাইসেন্সের জন্য আবেদন করা হয়। আবেদনকারী হিসেবে কোহিনূর আক্তারের নাম ব্যবহার করা হয়েছিল।

অনুসন্ধানে জানা গেছে, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর ‘দ্য কসমোপলিটন করপোরেশন’ নামের একটি প্রতিষ্ঠানের বিলের বিপরীতে রেলওয়ের হিসাব থেকে ৯৬ লাখ ৯০ হাজার টাকার চেক ইস্যু করা হয়। অথচ সংশ্লিষ্ট দপ্তরের নথিতে ওই বিলের সমর্থনে কোনো তথ্য পাওয়া যায়নি। পরবর্তীতে কোহিনূর আক্তারের নামে খোলা ব্যাংক হিসাবে চেকটি জমা দিয়ে টাকাগুলো তুলে নেওয়া হয়। দুদক জানিয়েছে, লাইসেন্সের আবেদনে ব্যবহৃত ছবির সঙ্গে কোহিনূর আক্তারের জাতীয় পরিচয়পত্রের ছবির অমিল রয়েছে এবং লাইসেন্সে উল্লিখিত ঠিকানায় কোনো ব্যবসাপ্রতিষ্ঠানের অস্তিত্ব পাওয়া যায়নি। মামলার আসামিদের মধ্যে রেলওয়ের অডিটর, হিসাব কর্মকর্তা, অফিস সহায়ক, চট্টগ্রাম সিটি করপোরেশনের বিজ্ঞাপন পরিদর্শক, কর কর্মকর্তা এবং সীমান্ত ব্যাংকের কর্মকর্তারা রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫:৩৫:৫০   ৮ বার পঠিত   #  #  #  #  #  #




অপরাধ’র আরও খবর


জালিয়াতি গৃহিণীর নামে ভুয়া ট্রেড লাইসেন্স ও ব্যাংক হিসাব খুলে রেলওয়ের কোটি টাকা আত্মসাৎ
জাল সনদ ব্যবহার: বিসিএস ক্যাডার সুপারিশপ্রাপ্ত দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
ধর্ষণের শিকার তরুণীর সন্তান প্রসব, নবজাতক নিয়ে গেছেন অভিযুক্ত যুবকের লোকজন
রাজধানীতে মোটরসাইকেল ব্যবসায়ীকে অপহরণ, কারাগারে ৬
হাজারীবাগে কুরিয়ার সার্ভিসে হামলা ও ভাঙচুর, বাদীকে হত্যার হুমকি
কেরানীগঞ্জে গৃহপরিচারিকাকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ
খুলনায় মোটরসাইকেলে এসে গুলি, যুবদল নেতা আহত
যৌন নিপীড়নের অভিযোগ যৌন নিপীড়নের অভিযোগ: বিচার চাইতে মাদ্রাসায় গিয়েছিলাম, মব সৃষ্টি করিনি, দাবি শিশুর বাবার
অভিযানের এক মাস কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে স্বস্তি, তবে শঙ্কা কাটেনি
ছাত্রদল নেতার চাঁদাবাজি আদাবরে চাঁদাবাজি ও দখলদারির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার

Law News24.com News Archive

আর্কাইভ