হাজারীবাগে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর: গ্রেপ্তার ৫

প্রথম পাতা » অপরাধ » হাজারীবাগে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর: গ্রেপ্তার ৫
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬



রাজধানীর হাজারীবাগে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর কল পেয়ে ঘটনাস্থলে যাওয়া পুলিশের টহল দলের ওপর হামলা, সরকারি পিকআপ ভ্যান ভাঙচুর ও গাড়িচালককে ধারালো অস্ত্র দিয়ে জখম করার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে হাজারীবাগ থানা পুলিশ।

হাজারীবাগ থানা সূত্রে জানা যায়, শুক্রবার (৩০ অক্টোবর) দিবাগত রাতে আনুমানিক ২টা ২৫ মিনিটে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ চর ওয়াশপুর এলাকার একটি বাড়ির ছাদে অনধিকার প্রবেশের অভিযোগ পেয়ে হাজারীবাগ থানা পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে যায়। পুলিশ অভিযোগের বিষয়ে অনুসন্ধানকালে বিবাদীরা অতর্কিতভাবে টহল দলের ওপর হামলা চালায়। এ সময় তারা ধারালো চাপাতি দিয়ে টহল দলের গাড়িচালক কনস্টেবলের ডান হাতের কবজি ও ডান কাঁধে গুরুতর আঘাত করে এবং সরকারি পিকআপ ভ্যানের গ্লাস ও বডি ভাঙচুর করে।

পরবর্তীতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যায়। আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় হাজারীবাগ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলার পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে হাজারীবাগ থানা পুলিশ।

গ্রেপ্তাররা হলো- ১। মো. বিল্লাল হোসেন সানি (২০), ২। আফসানা আক্তার রিয়া (২৪), ৩। ফাতেমা আক্তার সনিয়া (৩৭), ৪। মো. রুবেল মাজি ওরফে রড রুবেল (৩০) এবং ৫। মাইদুল ইসলাম তামিম (২০)।

গ্রেপ্তারদের ১০ দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত পলাতক আসামিদের গ্রেপ্তারে হাজারীবাগ থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ২১:৪৬:৪৯   ২৮ বার পঠিত   #  #  #  #  #  #  #




অপরাধ’র আরও খবর


হাজারীবাগে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর: গ্রেপ্তার ৫
রাজবাড়ীর কালুখালিতে প্রায় ১৪লক্ষ টাকার ৪৫৭ বোতল মাদকসহ একজন গ্রেফতার
ধানমন্ডিতে ছুরিকাঘাতে নারী নিহত, ছেলে আটক
উখিয়া আশ্রয়শিবির উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে অস্ত্রের মুখে অপহরণের পর আরএসও সদস্যকে পিটিয়ে হত্যা
পাবনায় হাটের কার্যালয়ে গুলি করে দুজনকে হত্যা
আইইডিসিআরের পরিচালককে মারধর ড্যাব নেতা জাহিদের নাম উল্লেখ করে মামলা, দৃষ্টান্তমূলক শাস্তি চান জনস্বাস্থ্য–বিশেষজ্ঞরা
ফরিদপুরে ইজিবাইকে তুলে নিয়ে যুবকের রগ কেটে দেওয়ার অভিযোগ
রংপুরের পীরগঞ্জে পুরোনো ভিডিও ছড়িয়ে হিন্দু পরিবারের বাড়িতে হামলা ও লুটপাট
বিয়েতে রাজি না হওয়ায় কিশোরীর বাড়িতে হামলা–ভাঙচুর, পরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০
অভিযানে জব্দ করা ইলিশ মাদ্রাসার কথা বলে বাসায় নিয়ে গেলেন শিক্ষক

Law News24.com News Archive

আর্কাইভ